সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ইংল্যান্ডকে হারিয়ে মাঠকর্মীদের ১ লাখ টাকা দিলেন সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেটে ‘পয়া ভেন্যু’ বলা হয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে। সাগরিকার এই স্টেডিয়ামে খেলা মানেই যেন বাংলাদেশের হাসি। মিরপুরে প্রথম দুই ওয়ানডে হেরে এসে চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে জিতে যায় বাংলাদেশ। সেই ম্যাচে ৭৫ রান ও ৪ উইকেট নিয়ে জয়ের নায়ক হন সাকিব। পুরস্কার হিসেবে টাইগার অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য ম্যাচ পান সাকিব।

আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে রেখে ২ ওভার আগেই ম্যাচ শেষ করে দেয় বাংলাদেশ। এই ম্যাচের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাকিবের। বোলিংয়ে ২৬ রানে ১ উইকেট পাওয়ার পর ২৪ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। এই অবদানে মোস্ট ভেল্যুয়েবল খেলোয়াড়ের পুরস্কার পান সাকিব।

জহুর আহমেদ চৌধুরীর ২২ গজে বাংলাদেশের এমন জয়ে খুশি সাকিব আল হাসান। তাই ঢাকা ফেরার আগে স্টেডিয়ামের মাঠকর্মীদেরও খুশি করে এলেন টি২০ অধিনায়ক। দুই ম্যাচে তিনটি পুরস্কারে সমান এক লক্ষ টাকা করে তিন লক্ষ টাকা অর্থ পুরস্কার জুটে সাকিবের। এরমধ্যে এক লক্ষ টাকার পুরস্কার তিনি দিয়ে দিলেন মাঠকর্মীদের। সেই সঙ্গে এমন পিচ তৈরির জন্য কিউরেটরকেও সাধুবাদ জানিয়েছেন।

বাংলাদেশের ক্রিকেটারদের খেলায় জিতে মাঠকর্মীদের পুরস্কৃত করার ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে এমন কিছু করতে দেখা গেছে তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইংল্যান্ডকে হারিয়ে মাঠকর্মীদের ১ লাখ টাকা দিলেন সাকিব

আপডেট সময় : ০৫:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩