সংবাদ শিরোনাম ::
অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ-ভারতে ডলারের পরিবর্তে টাকা-রুপিতে হবে লেনদেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে লেনদেনের জন্য বিনিময় মুদ্রা হিসেবে ডলারকে সরিয়ে দিতে পারে। মূলত বাণিজ্য খরচ কমানোর পাশাপাশি রুপি-ডলার এবং টাকা-ডলারের পার্থক্যের কারণে ক্ষতি কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে ইউওয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বাংলাদেশের ডেইলি স্টার পত্রিকার বরাত দিয়ে বলা হয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে গত ২৪- ২৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জি-২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের বৈঠকের ফাঁকে এই আলোচনা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রতি বছর বাংলাদেশি নাগরিকরা ভারতে চিকিৎসা, পর্যটন এবং শিক্ষার জন্য প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় করে। ভারতীয় নাগরিকরা বাংলাদেশ ভ্রমণ করেন। এ সময় দুদেশের নাগরিকদের লেনদেনের বিনিময় হিসেবে ডলার ব্যবহার করা হয়। এতে উভয় দেশের নাগরিকদের নানা ভোগান্তিতে পড়তে হয়। তাই দুদেশের নাগরিকদের সুবিধার জন্য একটি দ্বৈত মুদ্রা বিনিময় কার্ড থাকবে। ওই কার্ডে ভ্রমণের আগে ভারতীয় রুপি বা বাংলাদেশি টাকা লোড করা হতে পারে।

এছাড়া বাংলাদেশ যে শীর্ষ তিনটি দেশে থেকে আমদানি করে তার মধ্যে ভারত অন্যতম। তাই এমন প্রক্রিয়া বাস্তবায়ন করা গেলে দেশ দুটির বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে টাকা-রুপির দ্বিপাক্ষিক বিনিময় এবং দ্বৈত মুদ্রা কার্ড চালুর প্রস্তাবটি উত্থাপন করা হয়।

ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, এই পদক্ষেপের ফলে ভারতকে বিপুল পরিমাণ অর্থপ্রদানের সময় আর রেমিট্যান্স দিতে হবে না। এতে দেশের বৈদেশিক মুদ্রার চাপ কমবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, রিজার্ভের উপর চাপ অনেক কমেছে। ব্যবস্থা নেওয়ার কারণে আমদানি বিল কমেছে। এখন রপ্তানি আয় এবং রেমিট্যান্সের প্রবাহ দিয়ে আমদানি বিল মেটানো সম্ভব।’

তবে এই প্রক্রিয়াটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার আগে দুদেশের সরকারি ব্যাংকগুলোতে পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ-ভারতে ডলারের পরিবর্তে টাকা-রুপিতে হবে লেনদেন

আপডেট সময় : ০৪:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩