সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দেশকে এগিয়ে নিতে রাজস্ব ফাঁকি বন্ধ করুন: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ দেশকে এগিয়ে নিতে, অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে রাজস্ব ফাঁকি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক অর্থনীতি যত উন্নত হবে এবং মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে, দেশ তত বেশি এগিয়ে যাবে। কাজেই রাজস্ব ফাঁকি দেওয়া বন্ধ করে ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি।

সংশ্লিষ্টদের রাজস্ব আদায় বাড়ানোর নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, রাজস্ব আয় আরও বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সব কর্মকর্তা, কর্মচারী, সেবার মানসিকতা নিয়ে নিজেদের পেশাদারি দায়িত্ব পালন করে যাবেন।

কর দেওয়া বিষয়ে মানুষকে আরও সচেতন করার পাশাপাশি এ বিষয়ে জনগণকে উৎসাহিত করতে সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে বলেন প্রধানমন্ত্রী।

এর আগে শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভবন ‘রাজস্ব ভবন’ এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবু হেনা রহমাতুল মুনিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশকে এগিয়ে নিতে রাজস্ব ফাঁকি বন্ধ করুন: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩