সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

আজ খুলনার মুখোমুখি হচ্ছেন বরিশাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ দুদিনের বিরতি শেষে ফের ঢাকায় ফিরছে বিপিএল ক্রিকেট। দুপুর ২টায় দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। হার দিয়ে সিলেট পর্ব শেষ করার পর, ঢাকা পর্বে নতুন করে শুরু করতে চায় বরিশাল। হোম অব ক্রিকেটে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটর্স খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

ঢাকার কাছে হার হিসাব বদলে দিয়েছে বরিশালের। সিলেট পর্বটা শেষে নাই স্বস্তি নেই ক্যাম্পে। শীর্ষ দুইয়ে থাকতে, বাকি তিন ম্যাচে জয়ভিন্ন কিছু ভাবছে না দলটি। সে তিন ম্যাচের প্রথমটিতে ফরচুন বরিশালের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সাত ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে খুলনার। বরিশালের মুখোমুখি হওয়ার আগে, ইয়াসির রাব্বিরা অনুশীলন-ও করেননি।

জয়ের ধারায় ফিরতে তাই সহজ পরীক্ষাই অপেক্ষা করছে সাকিব আল হাসানের সামনে। তবে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও পচা শামুকে পা কাটার ব্যাপারে সতর্ক তারা।

দিনের দ্বিতীয় ম্যাচটা অবশ্য কিছুটা প্রতিদ্বন্দ্বিতামূলক। রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে ঢাকা ডমিনেটর্স। কাগজে-কলমে টুর্নামেন্টে এখনও টিকে আছে দুদলই। ছন্দে থাকা রংপুর, এই ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখতে চায়। কেবল পরের রাউন্ড নিশ্চিত নয়, তাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা।

অন্যদিকে, ঢাকার সমীকরণটা অসম্ভবের কাছাকাছি। নিজেদের তো সব কটি ম্যাচ জিততে হবেই, রংপুরেরও হারতে হবে বাকি সব ম্যাচ। তাই টিকে থাকার লড়াইয়ের প্রথম ধাপে সে কাজটা ঢাকাকেই করতে হবে। শেষ ম্যাচে বরিশালকে হারিয়েছিল ঢাকা। আজ কঠিন পরীক্ষা অপেক্ষা করছে নাসির হোসেনের দলের সামনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ খুলনার মুখোমুখি হচ্ছেন বরিশাল

আপডেট সময় : ০৬:১৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩