সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভিপি নুরের ওপর হামলাকারী মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯ ৩১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক মামুনসহ দুই জনকে গতরাতে রাজধানী থেকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
এর আগে আজ সোমবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে ডাকসু ভিপি নুরের ওপর হামলাকারীদের দলীয় পরিচয় যাই হউক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা মঞ্চ সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত নয়। হামলায় যার নাম এসেছে সে ছাত্রলীগ থেকে বহিস্কৃত।

ওবায়দুল কাদের আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ডাকসু ভিপির ওপর হামলা নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, রবিবার দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চ ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের একাংশের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ডাকসু ভবনে অবস্থানকালে নুরের ওপর হামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চের সমর্থকরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ডাকসু ভবনে ঢুকে নুরসহ সেখানে থাকা সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বেধড়ক পেটায় তারা।

হামলায় আহতদের মধ্যে তুহিন ফারাবীকে ঢাকা মেডিক্যালে লাইফ সাপোর্টে নেয়া হয়। ফারাবি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিপি নুরের ওপর হামলাকারী মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯