সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

আবারও বিশ্বকাপ ফাইনালের দাবিতে পিটিশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : কাতার বিশ্বকাপ ফাইনাল সন্তুষ্টি দিতে পারেনি ফ্রান্স ভক্তদের মনে। সেটাই স্বাভাবিক; কেননা টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৩(৪)-৩(২) ব্যবধানে হেরেছে তাদের দল।

তবে ফাইনাল আবারও মাঠে গড়ানোর দাবিতে পিটিশন জারি করেছেন তারা। তাতে সই করেছেন ২ লাখেরও বেশি মানুষ।

‘মেসঅপিনিয়নস’ নামে একটি অনলাইন প্লাটফর্মে পিটিশন খোলা হয়েছে। পিটিশনটির নাম- ‘রেফারিকে পুরোপুরি কিনে নেওয়া হয়েছে, পেনাল্টি কখনোই ছিল না+দ্বিতীয় গোলের সময় ফাউল করা হয় এমবাপ্পেকে!!!! ম্যাচটি পুনরায় খেলার দাবিতে সই করুন। ’

পিটিশনটি ইতোমধ্যেই সর্বোচ্চ সই করা পিটিশনের সেরা ২০-এ জায়গা করে নিয়েছে। ৫ লাখ সই হয়ে গেলে এই পিটিশন ফরাসি অনলাইন প্ল্যাটফর্মে সর্বোচ্চ সই পাওয়া তিনটি পিটিশনের একটি হবে। সেই পেজে ইতিমধ্যে কমেন্টের বন্যা বয়ে গেছে। ‘রেফারি দুর্নীতিগ্রস্ত’, ‘রেফারি খুবই সন্দেহজনক ছিল’ এমন মন্তব্যে লিখেছেন অনেকেই।

আর্জেন্টিনার পাওয়া প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। ডি বক্সের ভেতর আনহেল দি মারিয়াকে ফেলে দেন উসমান দেম্বেলে। কিন্তু ফ্রান্স সমর্থকদের দাবি, দি মারিয়া পরে যাওয়ার পেছনে দেম্বেলের কোনো সংস্পর্শই ছিল না।

আরেকটি হলো আর্জেন্টিনার দ্বিতীয় গোলের আগে ফাউল করা হয়েছিল এমবাপ্পেকে। রেফারি তা এড়িয়ে যান। ভিএআর এখানে হস্তক্ষেপ না করায় আরও অবাক হন ফ্রান্স সমর্থকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবারও বিশ্বকাপ ফাইনালের দাবিতে পিটিশন

আপডেট সময় : ০৪:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২