সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা টানানো নিয়ে রিট, সাড়া দেননি হাইকোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারাদেশে ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা টানানো বন্ধের নির্দেশ চেয়ে করা রিট আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। রিট আবেদনটি (নটপ্রেস রিজেক্ট) উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন আদালত।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে রোববার (৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সামসুন নাহার লাইজু।

আইনজীবী ফয়সাল দস্তগীর বলেন, আদালতে বলেছিলেন- আমরা মহান স্বাধীনতার জন্য নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে লাল সবুজের পতাকা পেয়েছি। দেশের আপামর জনতার প্রাণের বিনিময়ে পাওয়া দেশের পতাকা না টানিয়ে বিদেশি পতাকা টানানো দেশের জন্য অবমাননাকর। জাতীয় পতাকা ব্যবহার বিধিমালা লঙ্ঘন করে বিভিন্ন ভবনে ব্রাজিল-আর্জেন্টিনাসহ নানা দেশের পতাকা ওড়ানো হয়েছে।

তিনি বলেন, বিদেশি পতাকার সঙ্গে দেশের পতাকা পর্যন্ত ওড়ানো হয়নি। তাই আমরা ভিন্ন দেশের পতাকা নামানোর নির্দেশনা চেয়ে রিট করেছিলাম। আদালত আমাদের বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন। তবে আদালত বলেছেন, বিশ্বকাপ উপলক্ষে সাময়িক সময়ের জন্য পতাকা ওড়ানো হয়েছে। এই খেলার সঙ্গে বাংলাদেশের মানুষের ইমোশন জড়িয়ে আছে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষেও বিভিন্ন দেশে পতাকা ওড়ানো হয়। পরে আদালত রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দিয়েছেন।

এর আগে যশোরের মাসুম বিল্লাহ নামে ব্যক্তির পক্ষে সারাদেশে ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা টানানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী ফয়সাল দস্তগীর। রিটে প্রত্যেক বিভাগীয় কমিশনার, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা টানানো নিয়ে রিট, সাড়া দেননি হাইকোর্ট

আপডেট সময় : ০২:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২