সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জেলহত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: জাতীয় চার নেতাকে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত যেসব আসামি বিদেশে পলাতক রয়েছে তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জেলহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত যেসব আসামি বিদেশে আছে, তাদের আমরা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তাদের দেশে ফিরিয়ে এনে রায় অনুযায়ী সাজা কার্যকর করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা জাতি দেখেছে। জেলখানা একটি নিরাপদ জায়গা, যেখানে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হয়। সেখানে হত্যাকাণ্ড। এ ঘটনায় জাতি থমকে গিয়েছিল। সেই হত্যাকাণ্ডের ঘটনায় আমরা বিচারের দাবি তুলেছিলাম। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসায় আমরা এই হত্যাকাণ্ডের বিচার দেখতে পেলাম। শুধু সে হত্যাকাণ্ড নয়, ১৫ আগস্টের হত্যাকাণ্ডও নৃশংস ছিল।

তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের বিচার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই হয়েছে। জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে জড়িত যারা বিদেশের মাটিতে পালিয়ে আছেন তাদেরকেও ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে। এছাড়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত পলাতক আসামিদেরও ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা যখন তাদের দেশে ফেরাতে পারব, তখন আইন অনুযায়ী তাদের শাস্তি ভোগ করতে হবে। এ বিষয়ে সরকার খুব সিরিয়াস।

প্রতিবছর জেলহত্যা দিবসে চিহ্নিত খুনিদের দেশে ফিরিয়ে আনার কথা বলা হয়। কিন্তু আসলে কোনো অগ্রগতি আছে কি না এমন এক প্রশ্ন জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক আসামিরা যেসব দেশে পালিয়ে আছেন, সেসব দেশের আইন অনুযায়ী তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু এসব দেশের সঙ্গে আমাদের অপরাধী বিনিময়ে চুক্তি নেই। এসব নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। যেসব দেশে খুনিরা পালিয়ে আছেন, সেসব দেশের সঙ্গে সবসময় আলাপ-আলোচনা চলছে। আশা করছি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে আমরা সফল হবো।

এই হত্যাকাণ্ডের পেছনের কুশিলব কারা জানতে কমিশন গঠন করা হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বড় একটি কর্মযজ্ঞের মাধ্যমে একটি হত্যাকাণ্ড ঘটে। এর পেছনে নির্দিষ্ট একটি উদ্দেশ্য, কুশিলব থাকে। বিষয়টি আমলে নিয়েই সে বিষয়ের কার্যক্রম আপনারা খুব শিগগিরই দেখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেলহত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:১৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২