সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সিরিয়ায় তুরস্কের বিমান হামলা, নিহত ১৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : সিরিয়ার একটি সীমান্ত পোস্টে তুরস্কের বিমান হামলা চালানোয় ১৭ জন নিহত হয়েছেন। একাধিক সীমান্ত পোস্টে হামলায় এ নিহতের ঘটনা ঘটেছে। খবর বার্তাসংস্থা এএফপির।

জানা গেছে, তুর্কি সামরিক বাহিনী মঙ্গলবার (১৬ আগস্ট) দেশটির একাধিক সীমান্ত পোস্টে হামলা চালায়। এ বিষয়ে সিরিয়ার সরকারি বার্তাসংস্থা সানা জানিয়েছে, তুর্কি অভিযানে নিহতদের মধ্যে অন্তত তিন জন সিরীয় সৈন্য রয়েছে এবং আরও ছয়জন আহত হয়েছে।

সানা বলেছে, ‘আমাদের সশস্ত্র বাহিনীর পরিচালিত সামরিক ফাঁড়িতে যেকোনো আক্রমণের প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।’

অন্যদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কুর্দি বাহিনীও তুরস্কের ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালিয়েছে, এতে তাদের একজন সেনা নিহত হয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার সরকারি চৌকিতে তুরস্কের বিমান হামলায় ১৭ জন যোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা সিরিয়ার সরকার বা কুর্দি বাহিনীর সঙ্গে যুক্ত কী না তা উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া দীর্ঘ দিন যাবত গৃহযুদ্ধে বিপর্যস্ত। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রায় পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরিয়ায় তুরস্কের বিমান হামলা, নিহত ১৭

আপডেট সময় : ১০:৫২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২