সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

অবশেষে মারা গেলেন সিলেটের সেই প্রবাসী মামিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: অবশেষে মারা গেছেন সিলেটের সেই প্রবাসী মামিরা। সিলেটের ওসমানীনগরের একটি বাসা থেকে একই পরিবারের পাঁচ যুক্তরাজ্য প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধারের ঘটনায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ১১ দিন আইসিউতে চিকিৎসকধীন থাকার পর মারা গেলেন যুক্তরাজ্য প্রবাসী সামিরা বেগম (২০)। শনিবার (৬ আগষ্ট) রাত দেড়টার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন।
এর আগে একই ঘটনায় সামিরার বাবা রফিকুল ইসলাম (৫০) ও ভাই মাইকুল ইসলাম (১৬) মারা যান। মাঈন উদ্দিন জানান, ঘটনার পর থেকে মারা যাওয়া সামিরার জ্ঞান না ফেরায় শঙ্কায় ছিলেন তার ডাক্তাররা। অবশেষে দীর্ঘ ১১ দিন আইসিউতে থাকার পর তিনি মারা গেলেন। ৫ জনের অজ্ঞানের ঘটনায় এখন পর্যন্ত ৩ জন মারা যাওয়ার সুনির্দিষ্ট তথ্য কি আছে পুলিশের কাছে কি আছে জানতে চাইলে তিনি বলেন,এই ঘটনার অনেক আলামত ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। ল্যাব থেকে রিপোর্ট আসলে ঘটনার মূল কারণ জানা যাবে। প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ জুলাই) সিলেটের ওসমানীনগরের একটি বাসা থেকে একই পরিবারের পাঁচ যুক্তরাজ্য প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ। হাসপাতালে নেওয়ার পর এদের মধ্য থেকে রফিকুল ইসলাম (৫০) ও তার ছোট ছেলে মাইকুল ইসলাম (১৬) মারা যান। একই দিন আশঙ্কাজনক অবস্থায় রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), ছেলে সাদিকুল ইসলাম (২৫) এবং মেয়ে সামিরা ইসলামকে (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে হোসনে আরা ও ছেলে সাদিকুল ইসলামের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত দুদিন থেকে তারা তাদের বাড়িতে অবস্থান করছেন। গত ২৮ জুলাই (বৃহস্পতিবার) ময়না তদন্ত শেষে দুপুর সোয়া ২টায় দয়ামীর ইউনিয়নের পারকুল মাদরাসা মাঠে নিহতদের জানাজার নামাজের পর তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবশেষে মারা গেলেন সিলেটের সেই প্রবাসী মামিরা

আপডেট সময় : ০৫:১৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২