সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

জমি দখলে নিয়ে বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিলেন সন্তানরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : টাঙ্গাইলের সখীপুরে বসতঘরের জমি দখলে নিয়ে বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন সন্তানরা। উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর বৃদ্ধ মা আনোয়ারা বেগম (৭০) গত নয় দিন ধরে মেয়ের বাড়ির পার্শ্ববর্তী ভালুকা উপজেলার কৈয়াদী গ্রামে অবস্থান করছেন। আনোয়ারা বেগম ওই গ্রামের মৃত মাঈন উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় সখীপুর থানায় ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ওই মা।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা বেগমের স্বামী মাঈন উদ্দিন প্রায় ৩০ বছর আগে মারা যান। মারা যাওয়ায় পর স্বামীর রেখে যাওয়া ২২ শতাংশ জমিতে চাষাবাদ করে অনেক কষ্টে ৫ ছেলে ও ১ মেয়েকে বড় করেছেন তিনি।

সম্প্রতি সেই জমিটি ৫ ছেলে জোর করে দখল করে নিয়েছেন। এছাড়াও মায়ের থাকার একমাত্র ঘরটি ভেঙে দিয়ে গত নয় দিন আগে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন ওই সন্তানেরা।

বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধ আনোয়ারা বেগমকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে কাঁদতে দেখে কারণ জানতে চাইলে তিনি বলেন, স্বামীর রেখে যাওয়া ২২ শতাংশ জমি ছিল। কদিন আগে জমিটুকু ছেলেরা দখলে নিয়ে নিয়েছে।

আবার আমার থাকার ঘরটি ভেঙে দিয়ে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কয়েকদিন আমি এ বাড়ি ও বাড়ি ছিলাম। পরে খবর পেয়ে মেয়ে এসে তার বাড়িতে নিয়ে গেছে।

তিনি বলেন, এতো কষ্ট তরে সন্তানদের বড় করলেও তারা আমাকে কোনোদিনও ভরণপোষণের খরচ দেয় নাই। বাবারা আমি আমার ছেলেদের বিচার চাই আমার স্বামীর ভিটা ফিরা পাইতে চাই। আমি বাকিটা জীবন ওখানেই কাটামু।

এ ব্যাপারে ওই বৃদ্ধার বড় ছেলে আবুল কালামের মোবাইল ফোনে কল করলে তিনি বলেন, জমি জোর করে দখলে নেওয়া হয়নি। ওখানে আমাদের থাকার জন্য ঘর বানাবো তাই আগের ঘরটি ভেঙে ফেলা হয়েছে।

আনোয়ারার মেয়ে সুমিয়া বেগম (৩৮) বলেন, ভাইয়েরা মায়ের জমি দখল নিয়েছে। থাকার একমাত্র ঘরটিও ভেঙে দিয়ে এক কাপড়ে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি তাদের বিচার চাই। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জমি দখলে নিয়ে বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিলেন সন্তানরা

আপডেট সময় : ০৫:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২