সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বিসিবির নির্মমানের খাবার খেয়ে ২০ সাংবাদিক অসুস্থ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::বঙ্গবন্ধু বিপিএলে খেলা চলাকালীন সাংবাদিকদের খাবার সরবরাহ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘সেভেনহিল’ নামে রাজধানীর একটি রেস্টুরেন্ট থেকে এই খাবার সরবরাহ করা হতো। প্যাকেটজাত নিম্নমানের খাবার খেয়ে বিপিএল শুরু প্রথম দিন থেকেই অসুস্থ হতে থাকেন কিন্তু চতুর্থ দিনে এমন পর্যায়ে যায় যে সাংবাদিকরা প্রতিবাদ করতে বাধ্য হন।

প্রায় ২০ এর অধিক সাংবাদিক এই খাবার খেয়ে প্যাটের পীড়াজনিত সমস্যায় ভুগছেন। অনেকেই আজ রোববার অনুষ্ঠিত ম্যাচ কাভার করতে যেতে পারেননি। এমন অবস্থায় বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এমন ঘটনা দুঃখজনক।

আজ রোববার সন্ধ্যায় বিসিবিতে পাপন বলনে, ‘ডেফিনিটলি এটা একটা মেজর ইস্যু। এরকম হবার তো প্রশ্নই ওঠে না, হবার কথাও না। ওখানে যদি হয় তাহলে যেকোনো জায়গাতেই হতে পারে। আমরা ডিসক্রিমিনেশন করতে চাই না। প্রেসিডেন্ট বক্সে ঢাকা ক্লাব থেকে খাবার আসে। এখানেও আসবে এবং আমরা বলেছি বুফে সার্ভ করবে।’

নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সেভেনহিলের সঙ্গে বিসিবির চুক্তি বাতিল করা হয়েছে।

এই খবার নিয়ে ডেইলিস্টারের ক্রীড়া সাংবাদিক একুশ তপাদার বলেন, ‘বিপিএলে দুপুরে সাংবাদিকের জন্য যে লাঞ্চ রাখা হয় তা মোটেও স্বাস্থ্যকর না। বেশ আগে রান্না করা ও প্যাকেটে থাকা সে খাবার ঠাণ্ডা। এই খাবার খেয়ে গতকাল (বৃহস্পতিবার) আমাদের একজন সহকর্মী অসুস্থবোধ করেন। আমরা আরও অনেকেই এ ক’দিন এই খাবার খেয়ে অস্বস্তিবোধ করেছি। আজ তাই আমরা অনেকেই বাইরে গিয়ে খেয়ে এসেছি। ম্যাচ কাভার করতে এসে বাইরে গিয়ে খাওয়া আমাদের পেশাজনিত কারণে একটা সমস্যা। খেলার অনেক কিছু মিস হয়ে যায়। অনুরোধ থাকবে, বিসিবি খাবার দেন ভালো কিন্তু সে খাবার যেন হয় ফ্রেশ। বেশি কিছু না- ভাত, ডিম, ডালই দেন তবে তা যেন হয় ফ্রেশ।’

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামও জানিয়েছেন তার বিভাগের (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) কয়েকজনও নাকি অসুস্থ হয়ে পড়েছেন সেভেনহিলের খাবার খেয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিসিবির নির্মমানের খাবার খেয়ে ২০ সাংবাদিক অসুস্থ

আপডেট সময় : ০৫:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯