সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সেপ্টেম্বরে রামপাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে পারেন হাসিনা-মোদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের ভারত সফরের সময় ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার স্টেশনটি উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের বাগেরহাট জেলার রামপালে অবস্থিত।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করবেন রোববার (৩১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো সময় ভারত সফর করবেন এবং দুই থেকে তিন দিন সেখানে অবস্থান করবেন বলে আশা করা হচ্ছে। মোদি সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। কারণ, ঢাকা ভারতের অন্যতম ঘনিষ্ঠ মিত্র।

ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের যৌথ উদ্যোগে বাংলাদেশের বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হচ্ছে প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরের আগেই কলকাতা-চট্টগ্রাম-মংলা বন্দরের মধ্যে ট্রায়াল রান চালুর মধ্যদিয়ে বাংলাদেশ-ভারত বাণিজ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা ঘটবে।

কলকাতা থেকে প্রথম জাহাজটি আগামী ৫ আগস্ট পশুর নদী হয়ে মংলায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এতে ভারতের জন্য তার উত্তর-পূর্ব অঞ্চলে পৌঁছানোর জন্য একটি সস্তা এবং বিকল্প রুট তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশের জন্যও রপ্তানি-আমদানি সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেপ্টেম্বরে রামপাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে পারেন হাসিনা-মোদি

আপডেট সময় : ০৩:৩২:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২