সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশাল নদী বন্দর থেকে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল নদী বন্দর এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ গোলাম রাব্বি (২৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় মামুন হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তি পালিয়ে যান।

শনিবার (৩০ জুলাই) সকালে তাকে আটক করা হয়। আটক রাব্বি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনার এলাকার বাসিন্দা। আর মামুন ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহা ইউনিয়নের বৈশাখিয়া বাজার এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক ইশতিহাক হোসেন বলেন, শনিবার সকাল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নদী বন্দর এলাকায় অভিযান চালানো হয়।

নদী বন্দরের তিন নম্বর গেটের সামনে থেকে রাব্বিকে একটি প্লাস্টিকের বস্তাসহ আটক করা হয়। পরে বস্তার ভেতর তল্লাশি করে পলিথিন ও স্কসটেপ দিয়ে মোড়ানো ৬ টি পোটলা থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এ সময় রাব্বির সঙ্গে থাকা মামুন হাওলাদার কৌশলে পালিয়ে যায়। তবে আটক ও পলাতক ব্যাক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় রাব্বিকে গ্রেফতার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল নদী বন্দর থেকে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক

আপডেট সময় : ০৬:৩৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২