সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ভাগ্নেকে পিটিয়ে হত্যা:প্রধান আসামি মামাসহ চারজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাগ্নেকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মামাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।রোববার (২৪ জুলাই)রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব ১৩।সোমবার(২৫ জুলাই)দুপুরে রংপুর নগরীর আলমনগরে র‍্যাব-১৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপ-অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম।গ্রেপ্তারকৃতরা হলেন,মামলার প্রধান আসামি ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের বাংলাপাড়া গ্রামের শের আলী ওরফে হানিফ (২০),একই এলাকার সুরিতা বেগম(৪৫), জেলার জলঢাকার কালীগঞ্জ এলাকার ফকির উদ্দিন(২৬) ও মালেকা বেগম(২১)।র‍্যাব ১৩ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম জানান,বেশ কিছুদিন ধরে জমির সীমানা(দুই শতাংশ জমি)নিয়ে শের আলীর সঙ্গে তার ভগ্নিপতি মনোয়ার হোসেন ও ভাগ্নে খালেদ মাসুমের(১৮)বিরোধ চলে আসছিল।গত ২০শে জুলাই সকালে পুর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে উভয়পক্ষের লোকজন নিয়ে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।সালিশ শেষে শের আলীসহ তার পক্ষের লোকজন ইউনিয়ন পরিষদ থেকে আনুমানিক দুপুর দুইটার দিকে বাড়িতে ফেরার পথে ফেডারেশন বাজার এলাকায় ভাগ্নে মাসুমের দেখা হলে দুইপক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়।র‍্যাবের এই কর্মকর্তা বলেন,এক পর্যায়ে আসামিরা খালেদ মাসুমকে কিল ঘুষি মারতে থাকেন।হঠাৎ সেখানে শের আলী একটি কাঠের লাঠি দিয়ে মাসুমের ঘাড়ে একাধিক আঘাত করলে এতে মাসুম গুরুতর আহত হন।পরে স্থানীয়দের সহযোগিতায় মাসুমকে ডিমলা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে এ ঘটনায় মাসুমের বাবা মনোয়ার হোসেন বাদি হয়ে ওইদিন রাতে ডিমলা থানায় হত্যা মামলা করেন।যার মামলা নম্বর-২৭,তারিখ ২০/৭/২০২২ইং।এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩ এর একটি দল অভিযান চালিয়ে তেঁতুলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে,আসামি শের আলী ওরফে হানিফ অপর আসামিদের সহায়তায় খালেদ মাসুমকে হত্যার দায় স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাগ্নেকে পিটিয়ে হত্যা:প্রধান আসামি মামাসহ চারজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২