সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংডা সোহেলের বাড়িতে র‌্যাবের অভিযান বিপুল পরিমানে ফেন্সিডিল ও গাঁজা উদ্বার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেলের বাড়িতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। ২২ জুলাই শুক্রবার বিকাল ৫টার দিকে বরিশাল র‌্যাব-৮’র কম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গির আলমের নেতৃত্বে বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন সরদারের বাড়ির পাশে মহিষাপোতা গ্রামে ল্যাংডা সোহেলের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল (৩৫),তার সহযোগী শাহাদাত হোসেন (২৭) ও হারুন হাওলাদার (৩৩) পালিয়ে যায়। এসময় সেখান থেকে ১৯৫ বোতল ফেন্সিডিল ও সাড়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮’র ডিএডি আ.মতিন বাদী হয়ে ওই তিন জনকে আসামী করে রাতে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামরা দায়ের করেন। প্রসঙ্গত শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংডা সোহেল দীর্ঘবছর ধরে মাদকের ব্যবসা করে বানারীপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার কিশোর ও যুবসমাজকে ধ্বংশের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বিভিন্ন সময় সে র‌্যাব ও পুলিশের হাতে অবৈধ পিস্তল, ফেন্সিডিল,ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার হলেও কিছুদিন হাজতবাস শেষে আইনের ফাঁকফোকর দিয়ে সে বেড়িয়ে এসে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তার এ অবৈধ মাদক ব্যবসার সঙ্গে গোটা পরিবার জড়িত রয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংডা সোহেলের বাড়িতে র‌্যাবের অভিযান বিপুল পরিমানে ফেন্সিডিল ও গাঁজা উদ্বার

আপডেট সময় : ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২