সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কুয়াকাটায় হোটেল-রেস্টুরেন্টে অভিযান, জরিমানা ৩ লাখ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি লাইসেন্স না থাকায় পাঁচ আবাসিক হোটেল মালিককে ২ লাখ ১০ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশের খাবার পরিবেশন করায় ২ রেস্টুরেন্ট মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ১০টার দিকে কুয়াকাটা পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী। এ সময় কলাপাড়া উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ ও থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, আবাসিক হোটেল গোল্ডেন ইনকে ৫০ হাজার, রয়েল প্যালেসকে ৫০ হাজার, বনফুল ৪০ হাজার, অরন্যবিলাসকে ৪০ হাজার ও সোনার বাংলাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খাবার হোটেল বরিশাল গেটকে ৫০ হাজার ও আরাবেল্লাহকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী জাগো নিউজকে বলেন, পদ্মা সেতু খুলে দেওয়ার পরে অসংখ্য পর্যটক কুয়াকাটায় আসছে। এ সুযোগে অনেকে প্রতারণা করছেন। তাই পর্যটকদের নিরাপদ ভ্রমণের জন্য আমরা সার্বক্ষণিক তদারকি করছি। তাই আজকের এ অভিযান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুয়াকাটায় হোটেল-রেস্টুরেন্টে অভিযান, জরিমানা ৩ লাখ

আপডেট সময় : ০৮:৫৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২