সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

সিঙ্গাপুর থেকে সৌদি আরব যাবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখান থেকে তিনি সৌদি আরবের জেদ্দায় যাবেন।

বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন মালদ্বীপ সরকারের এক কর্মকর্তা। খবর আল জাজিরার।

তবে ওই কর্মকর্তা তার নাম প্রকাশ করেননি। আল জাজিরা বলছে, এই বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ওই কর্মকর্তা নাম প্রকাশ করেননি।

মঙ্গলবার মধ্যরাতে গণরোষের মুখে পড়ে সামরিক একটি বিমানে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। এর আগে তিনি গত সোমবারও আকাশ ও সমুদ্র পথে দেশ ছাড়তে চেয়েছিলেন। কিন্তু তখন তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি। মালদ্বীপে পৌঁছালে সেখানেও প্রবাসী শ্রীলঙ্কান এবং স্থানীয়রা তাকে আশ্রয় দেওয়ায় বিক্ষোভ করে।

অবশ্য তৃতীয় একটি দেশে যেতেই তিনি প্রথমে সেখানে গিয়েছিলেন। পরে শোনা যায় বুধবার রাতে তিনি সিঙ্গাপুরের একটি ফ্লাইট ধরবেন। পরবর্তীতে সিঙ্গাপুর এয়ারলাইনসের ওই ফ্লাইটটিতে নিরাপত্তাজনিত কারণে তিনি ওঠেননি। পরে মালদ্বীপ কর্তৃপক্ষকে সিঙ্গাপুর যেতে একটি ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করার অনুরোধ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিঙ্গাপুর থেকে সৌদি আরব যাবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৯:০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২