সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পরকীয়ার কারণে স্ত্রী হত্যায় এসআই গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চট্টগ্রামের হালিশহরে পরকীয়ার কারণে স্ত্রী কলি হত্যা মামলার প্রধান আসামি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাবেদকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে জেলার সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার শেষে তাকে চট্টগ্রামের হালিশহর থানায় পাঠানো হয়েছে।

নিহত কলি নোয়াখালীর কাদির হানিফের বাসিন্দা।

জানা যায়, ২০১৪ সালে মিজানুর রহমান জাবেদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ফাতেমা আক্তার কলির। এরপর থেকে স্বামীর সঙ্গে চট্টগ্রামের হালিশহরে থাকতেন কলি। কিন্তু বিভিন্ন সময় কলিকে মারধর করতেন জাবেদ। এরই মধ্যে জাবেদ পার্শ্ববর্তী এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সব বিষয়ে নিয়ে তাকে নিষেধ করলে কলির ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।

নিহত কলির স্বজনদের অভিযোগ, চলতি বছরের ২৫ মার্চ বিকেলের কোনো একসময় ফাতেমা আক্তার কলিকে মারধর করেন। এরপর হত্যার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়ে কলি আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের মোবাইলে জানান তার স্বামী এসআই জাবেদ।

তবে, মৃত্যুর পর কলির গলায় গোলাকার কালো দাগ এবং হাতে কাটা জখমের একাধিক চিহ্ন ছিল বলেও জানান তারা।

এ ঘটনায় নিহতের বাবা আহসান উল্লাহ বাদী হয়ে সেদিন রাতেই এসআই মিজানুর রহমান জাবেদসহ ৫ জনকে আসামী করে চট্টগ্রামের হালিশহর থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়ার কারণে স্ত্রী হত্যায় এসআই গ্রেফতার

আপডেট সময় : ০৫:১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২