সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

সাকিবের কাঁধেই টেস্ট নেতৃত্বভার, ডেপুটি লিটন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ দলের টেস্ট নেতৃত্বভার উঠছে সাকিব আল হাসানের কাঁধে। সিদ্ধান্ত হয়েই ছিল। বৃহস্পতিবার চূড়ান্ত করা হলো। বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দলের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাঁ-হাতি এই স্পিন অলরাউন্ডার।

টেস্টে সাকিবের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। অধিনায়কের চাওয়াতেই লিটনকে সহ-অধিনায়ক করা হয়েছে বলেও জানা গেছে।

ব্যাট হাতে রান পাচ্ছেন না টপ অর্ডার ব্যাটার মুমিনুল হক। নেতৃত্ব তার কাছে পাহাড়সম চাপ হয়ে উঠেছে। সেজন্য তিনি বিসিবি সভাপতি পাপনের সঙ্গে সাক্ষাৎ করে নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা বলেন।

তার ওই সিদ্ধান্তের পরে নতুন টেস্ট অধিনায়ক ঠিক করা নিয়ে বৈঠকে বসেন বিসিবির কর্মকর্তারা। বিসিবির বোর্ড মিটিং শেষে সাকিবের কাঁধে তৃতীয়বারের মতো তুলে দেওয়া হলো টেস্ট দলের নেতৃত্বভার।

এর আগে ২০০৯ সালে প্রথমবার বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক হন সাকিব। ২০১১ বিশ্বকাপের পরে শৃঙ্খলা জনিত কারণে নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর ২০১৭ সালে দায়িত্ব দেওয়া হয় টেস্ট ও টি-২০ অধিনায়কের। ওয়ানডে নেতৃত্ব পাওয়াও সময়ের ব্যাপার ছিল।

কিন্তু এক বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ায় তাকে নেতৃত্ব হারাতে হয়। টি-২০ অধিনায়ক করা হয় মাহমুদুল্লাহকে। টেস্ট নেতৃত্বভার দেওয়া হয় তরুণ মুমিনুল হকের কাঁধে। মাশরাফি পরবর্তী ওয়ানডে অধিনায়ক করা হয় তামিম ইকবালকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিবের কাঁধেই টেস্ট নেতৃত্বভার, ডেপুটি লিটন

আপডেট সময় : ১২:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২