সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

শতভাগ সততার সঙ্গে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শতভাগ সততার সঙ্গে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। বিশ্ব ব্যাংক অবশেষে নিজেরাই স্বীকার করেছে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা ভুল করেছে।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে শহরের রাজবাড়ি মাঠে গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু হয়ে গেল। মানুষ খুশি আর ফখরুল সাহেবের মন খারাপ। এখন সাত মিনিটে ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতু পার হওয়া যাবে। আর ফেরিতে গেলে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। দেশের মানুষ ভাল থাকলে ফখরুল সাহেবের মন খারাপ হয়ে যায়।

তিনি বলেন, গাজীপুরে যেসব উন্নয়ন কাজ অসমাপ্ত রয়েছে চলমান কাজগুলো অচিরেই সমাপ্ত হবে। নতুন কোনো কাজ থাকলে সে কাজে নেত্রীর নির্দেশ আছে গাজীপুরের প্রতি তার বিশেষ একটা টান আছে। তিনি বলেছেন কাজ শেষ করার জন্য। আর যেগুলো বাকি আছে সেগুলো আমরা অচিরেই শুরু করবো।

এর আগে বেলা ১১টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক সম্মেলন উদ্বোধন করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মির্জা আজম, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সদস্য মো. আনোয়ার হোসেন, মো. সাহাবুদ্দিন ফরাজী, মো. ইকবাল হোসেন অপু, মোহাম্মদ সাইদ খোকন, সিমিন হোসেন রিমি, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লাহ খান, অধ্যাপিকা রুমানা আলী টুসি, জেলা পরিষদের প্রশাসক আখতারউজ্জামান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শতভাগ সততার সঙ্গে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে

আপডেট সময় : ১০:৩১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২