সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠিতে মাদক সেবনে বাধা দেওয়ায় তিনজনকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ ঝালকাঠিতে মাদক সেবনে বাধা দেওয়ায় তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। রবিবার রাত সাড়ে আটটার দিকে জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতঘর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সুকুমার বালা (৪৬), তার মেয়ে সুবর্ণা বালা (২০) ও মেয়ে জামাই পলাশ মিস্ত্রি (৩৫)। এ ঘটনায় জুয়েল ও সাগর নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সুকুমার বালা ও পলাশ মিস্ত্রিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয়রা জানায়, রাতে সুকুমারের বাড়ির সামনের সরকারি ব্রিজের রেলিংয়ের রড কেটে নিয়ে যাচ্ছিল কিশোর গ্যাংয়ের সদস্য মাদকাসক্ত জুয়েল (২০) শাওন ( ১৮) ও সাগর (২১) । এ সময় সুকুমার তাদের রড কাটতে নিষেধ করে বাড়িতে চলে যায়। পরে জুয়েল, সাগর ও শাওন তাদের দলবল নিয়ে বাড়িতে গিয়ে সুকুমারকে রড় দিয়ে পেটাতে থাকে। চিৎকার দিলে সুকুমারের মেয়ে সুবর্ণা ও জামাই পলাশ এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে ও কুপিয়ে আহত করে তারা।

এ সময় এলাকাবাসী এগিয়ে এসে জুয়েল ও সাগরকে আটকে রেখে পুলিশে খবর দেয়। আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। পরে পুলিশ এসে জুয়েল ও সাগরকে আটক করে থানায় নিয়ে আসে।

সুকুমার বালা বলেন, আমার বাড়ির সামনে বসে ওরা প্রায়ই মাদক সেবন করে। আমি ওদেরকে এর আগেও নিষেধ করেছি কিন্তু ওরা শোনেনি। গতরাতে ব্রিজের রেলিংয়ের রড কেটে নেওয়ায় আমি ওদেরকে নিষেধ করেছিলাম। পরে দলবল নিয়ে বাড়িতে এসে আমাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে ওরা।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় রাজাপুর থানায় জুয়েল, সাগর ও শাওনসহ অজ্ঞাত আরও চার পাঁচজনকে আসামি করে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে মাদক সেবনে বাধা দেওয়ায় তিনজনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১০:৩৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২