সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আবরার হত্যায় ছাত্রলীগের যে ৫ নেতা সরাসরি জড়িত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯ ৪৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাবি এক্সপ্রেস-
রাজনীতির হিংস্র থাবায় বলি হয়ে ওপাড়ে চলে গেলেন বুয়েটের মেধাবী শিক্ষার্থী। তবে তাকে হত্যা করেছে তথাকথিত একটি সংগঠনের নেতাকর্মীরা। সহপাঠীরা তেমন পাঁচজনের নামও প্রকাশ করেছেন গণমাধ্যমের কাছে।

সহপাঠীরা অভিযোগ করছেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজন নেতাকর্মী রোববার (৬ অক্টোবর) রাত আটটার দিকে শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে আবরারকে ডেকে নিয়ে যায়। পরে ২০১১ নাম্বার রুমে তাকে তার দেওয়া ফেসবুক স্ট্যাটাস নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

ওই সময় তারা আবরারকে মারধর করেন। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক আশিকুল ইসলাম বিটু। তবে আবরারকে জিজ্ঞাসাবাদ করেন, ছাত্রলীগের উপদফতর সম্পাদক ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুজতবা রাফিদ, উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপআইন সম্পাদক অমিত সাহা। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেন ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার।

অন্যদিকে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সবাই জানতে পারে, সিঁড়ি থেকে পড়ে আবরার ফাহাদ মারা গেছেন। এ ঘটনায় আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তারা হচ্ছেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল এবং সহ সভাপতি মুস্তাকিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবরার হত্যায় ছাত্রলীগের যে ৫ নেতা সরাসরি জড়িত

আপডেট সময় : ০৮:৩২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯