সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

একেকটি পরিবার দু–তিনটি গাড়ি বের করবেন আর জ্যাম হলে গালি দেবেন, চলবে না’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাস্তায় গাড়ি কম বের করলে এবং সবাই ট্রাফিক আইন মেনে চললে যানজট থাকে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একেকটি পরিবার রাস্তায় দু–তিনটি করে গাড়ি বের করবেন আবার ট্রাফিক জ্যাম হলে গালি দেবেন, এটা তো চলবে না।

আজ বুধবার সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সাধারণ মানুষের জন্য পাবলিক বাস বাড়ানো ও মেট্রোরেল করা হচ্ছে জানিয়ে সংসদ নেতা বলেন, উন্নয়ন তো এ দেশের সাধারণ মানুষের জন্য। মানুষ যেন চলাচল করতে পারে তার জন্য। রাস্তায় এখন অতিরিক্ত গাড়ি চলে। আপাতত কিছুটা কষ্ট হচ্ছে। কিন্তু এটা (মেট্রোরেল) সম্পন্ন হওয়ার পর উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত অল্প সময়ের মধ্যে ৬০ হাজার লোক যাতায়াত করতে পারবে।

এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জাতীয় সংসদে রাজধানীর যানজট নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের সমালোচনার জবাবে বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাই সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। আওয়ামী লীগ যদি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকে, তাহলে উপজেলাতেও গাড়ির লাইন লেগে যাবে।

এর আগে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, শব্দ দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, পানি দূষণ বলেন, মশার উপদ্রব বলেন, বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সাংঘাতিক বিপর্যয় বলেন এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে ঢাকা শুধু নয়, গোটা বাংলাদেশ একটি অবাসযোগ্য দেশে পরিণত হতে যাচ্ছে। সরকার শুধু মেগাপ্রকল্পের দিকে দৃষ্টিপাত করছে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘যারা দেখতে পায় না, চোখে চশমা দিতে।’ আমরা চোখে চশমা দিচ্ছি। আজ বাসা থেকে সচিবালয় যেতে তিন ঘণ্টা লেগে যাচ্ছে। রোজাদাররা অফিস থেকে বাসায় এসে ইফতার করতে পারছেন না। মসজিদে তারাবির নামাজ পড়তে গেলে মশার উপদ্রবে নামাজে বিঘ্নিত হচ্ছে। এই জায়গাগুলোতে কী পদক্ষেপ গ্রহণ করবেন?

এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকা শহরের কথা বলছেন, এখানে মানুষ যেভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, সবাই ঢাকায় মুভ করছে। সারা পৃথিবীতেই এমন হয়েছে। লন্ডন, টোকিও, কলকাতায়ও হয়েছে। তারা এটাকে ম্যানেজ করেছে। আমরাও এটা নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমাকে ড্যাপের সভাপতি বানিয়েছেন, সেখানে অনেকগুলো বিষয় বিবেচনা করছি।

এ সময় মেট্রোরেল বাস্তবায়নে ঢাকা মহানগরীর যানজট দূর করা যাবে না দাবি করে ‘গণপরিবহন ব্যবস্থায় আধুনিকায়নের’ পরামর্শ দেন বিএনপির সাংসদ হারুনুর রশীদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একেকটি পরিবার দু–তিনটি গাড়ি বের করবেন আর জ্যাম হলে গালি দেবেন, চলবে না’

আপডেট সময় : ০২:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২