সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

ডারবান টেস্ট : মহারাজ তাণ্ডবে ২২০ রানে হারলো বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২২০ হেরেছে বাংলাদেশ। ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৩ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

সোমবার ডারবানের কিংসমেডে পঞ্চম দিনের খেলায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১১ রানে ৩ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছিল টাইগাররা।

আজ পঞ্চম দিনে প্রোটিয়া বোলারদের সামনেই দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটাররা। মাত্র দলীয় ৫৩ রানেই অলআউট হয়ে যায় মুমিনুল হকের বাংলাদেশ।
ডারবানে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৭ রানেই গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা। খালেদ আহমেদের গতি আর মেহেদী মিরাজের ঘূর্ণিতে অল্পতেই প্রোটিয়াদের বাঁধতে সক্ষম হয়েছিল মুমিনুলের দল।

খালেদ একাই পেয়েছিলেন ৪ উইকেট আর মিরাজ ৩। ভালো করার সম্ভাবনা থাকলেও ব্যাটিং বিপর্যয়ে ফলোঅনে পড়ার শঙ্কা তৈরি হয়েছিল। টাইগারদের হাল ধরে নিজেদের প্রথম ইনিংসে একাই লড়াই করে গেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। জয়ের ১৩৭, নাজমুল শান্তর ৩৮ আর লিটন দাসের ৪১ রানে ২৯৮ রানে থামে টাইগারদের প্রথম ইনিংস।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এবাদত হোসেন আর মিরাজে বোলিং তোপে ২০৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। এবাদত-মিরাজ দুজনে তিন তিন করে নিয়েছেন ৬ উইকেট। তবে ২৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে টাইগারদের মুখরক্ষা হয়নি। কেশব মহারাজ আর হারমার তাণ্ডবে মাত্র ৫৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। মহারাজ একাই নিয়েছেন ৭ উইকেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডারবান টেস্ট : মহারাজ তাণ্ডবে ২২০ রানে হারলো বাংলাদেশ

আপডেট সময় : ১০:১৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২