সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

মঠবাড়িয়া যৌতুকের দাবিতে অমানুষিক নির্যাতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯ ২৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুকের দাবীতে রিনা বেগম (২৮) নামে এক গৃহবধূঁর ওপর অমানুষিক নির্যাতণ চালিয়েছে তার স্বামীসহ পরিবারের লোক জন। স্থানীয় দু‘জন চৌকিদার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গত ৪ অক্টোবর রাতে উপজেলার নাগ্রাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। রিনা বেগম ওই গ্রামের বাদল হাওলাদারের স্ত্রী ও বাদুরা গ্রামের আলম হাওলাদারের মেয়ে। এ ঘটনায় রিনা বেগম বাদী হয়ে তার স্বামী বাদল (৩৫), শশুর ফজলুল হক হাওলাদার (৫৫), শাশুরী রাবেয়া বেগম (৫০) ননদ জেসমিনকে বিবাদী করে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত রিনা বেগম জানান, প্রায় ১২ বছর আগে ইসলামী শরীয়াহ মোতাবেক রেজিস্ট্রি কাবিন মূলে বাদলের সাথে তার বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের সংসারে ৯ বছর বয়সী একটি পুত্র ও ৫ বছর বয়সী একটি কন্যা সন্তোনের জন্ম হয়। বিয়ের প্রথম দিকে তার স্বামী বাদল হাওলাদারকে ব্যবসার জন্য ১ লাখ টাকা এনে দিলে বাদল ওই টাকা নষ্ট করে ফেলে। এর পরে বাদল পুণঃরায় আরও ১ লাখ টাকা যৌতুক দাবী করে আসতে থাকে। রিনা বেগমের বাবা ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর (রিনা বেগম) চলতে থাকে বিভিন্ন নির্যাতণ। এরই ধারাবাহিকতায় ৪ অক্টোবর রাতে যৌতুকের দাবিতে তার ওপর অমানুষিক নির্যাতণ চালায়। এক পর্যায় স্বামী বাদল তাকে (রিনা বেগম) জবাই করতে গেলে শিশু দুটির আত্ম চিৎকারে এলাকার লোকজন ছটে আসে। এসময় রিনা বেগমকে মৃত্যু ভেবে তারা স্বামী বাদল জনৈক ওলিউল ইসলামকে মুঠোফেনে রিনা বেগম অসুস্থ্য বলে পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুমুজ্জামান লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মঠবাড়িয়া যৌতুকের দাবিতে অমানুষিক নির্যাতন

আপডেট সময় : ০৫:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯