সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ইউক্রেনকে প্রতিরক্ষামূলক সরঞ্জাম দেওয়ার ঘোষণা ফ্রান্সের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ইউক্রেনকে প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তবে বক্তৃতায় সরঞ্জামগুলো কী হবে তার বিশদ বিবরণ দেওয়া হয়নি।

ম্যাক্রো বলেন, ইউক্রেনকে আরও ৩০০ মিলিয়ন ইউরো সহায়তা প্রদান করা হবে এবং তাদের প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করা হবে।

ফ্রান্স এর আগে ইউক্রেনকে কোনো অস্ত্র না দিলেও মানবিক সহায়তা পাঠিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদোমির জেলেনস্কি দেশটির নাগরিকদের রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে ইউক্রেনের আকাশে ‘নো-ফ্লাই জোন’ তৈরির প্রস্তাব প্রত্যাখ্যান করার পক্ষে বক্তব্য তুলে ধরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেন যেহেতু ন্যাটোর সদস্য দেশ নয়, তাই এটা করা সম্ভব নয়।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি ‘নো-ফ্লাই জোন’ করতে হলে ব্রিটিশ যুদ্ধবিমানকে সরাসরি রাশিয়ার যুদ্ধবিমানের বিপক্ষে পাঠাতে হবে। ফলে রাশিয়ার বিপক্ষে ন্যাটোকে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে হবে। সেটা (নো-ফ্লাই জোন) করা হলে এটাই ঘটবে।

ওয়ালেস বলেন, আমি একটি ইউরোপিয়ান যুদ্ধ শুরু করে দিতে চাই না। কিন্তু ইউক্রেনকে লড়াই করার জন্য যত রকমের সহায়তা দেওয়া দরকার, তা আমি দিয়ে যাব।

ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার ব্যাপারে ২০০৮ সাল থেকে ব্রিটেন সমর্থন করে আসলেও, অন্য দেশগুলো চায়নি তারা এই জোটে আসুক, বলেন তিনি।

রুশ প্রেসিডেন্ট পুতিনকে বিচারশক্তি সম্পন্ন ব্যক্তি নন দাবি করে তিনি বলেন, ইউক্রেনের পরেই হয়তো রাশিয়া থামবে না। বাল্টিক দেশগুলো যে একেকটি আলাদা দেশ, তা তিনি বিশ্বাস করেন না। তার বিরুদ্ধে আমাদের সবাইকে দাঁড়াতে হবে।

এদিকে পুতিনের সঙ্গে সরাসরি কথা বলার অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনিস্ক। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি বলেন, রুশ ফেডারেশনের প্রেসিডেন্টকে আমি বলতে চাই—ইউক্রেনের সর্বত্র লড়াই চলছে, সাধারণের মানুষের মৃত্যু বন্ধে চলুন আমরা আলোচনায় বসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউক্রেনকে প্রতিরক্ষামূলক সরঞ্জাম দেওয়ার ঘোষণা ফ্রান্সের

আপডেট সময় : ০৫:৩২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২