সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অসুস্থ মাকে অবহেলা, এক সঙ্গে স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ডিভোর্স বা তালাক শব্দটা শুনলে এখন কেউ আর অবাক হয়না। কিন্তু যদি একসঙ্গে তিন ভাই তাদের স্ত্রীদের তালাক দেয়, তাহলে সেটা অবাক হওয়ার বিষয় বৈকি। অসুস্থ মায়ের যত্ন নিতে অবহেলা করায় ক্ষুব্ধ হয়ে কয়েক মিনিটের ব্যবধানে একই পরিবারের ওই তিন ভাই তাদের স্ত্রীকে তালাক দিয়েছেন।

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ঘটেছে এই ঘটনা।

এমন ঘটনার পিছনের কারণটাও হৃদয়বিদারক। জানা গেছে, আলজেরিয়ার বাসিন্দা ওই তিনভাই বাড়ি ফিরে দেখেন, তাদের অসুস্থ মাকে পাশের বাসার এক নারী গোসল করিয়ে দিচ্ছেন। স্ত্রীদের অসুস্থ মাকে দেখাশোনা করতে না দেখে ক্ষেপে যান তিন ভাইয়ের প্রত্যেকেই। এই কারণে একই সঙ্গে তিনজনই তাদের স্ত্রীকে তালাক দেন।

খবর অনুযায়ী, ওই তিন ভাইয়ের একটি বোনও আছে। সপ্তাহে দুইদিন সেই বোনই এসে মাকে গোসল করিয়ে দিতেন। পাশাপাশি মায়ের দেখভালও করতেন। কিন্তু সম্প্রতি বোনের স্বামীর ক্যান্সার ধরা পড়ায় তিনি আসতে পারছেন না।

এদিকে, ওই তিন ভাই মায়ের দেখাশোনা করার জন্য স্ত্রীদের বললেও তারা দেখাশোনা করতে পারবেন না বলে জানিয়ে দেয়। অসুস্থ মাকে প্রতিবেশীদের কাছে দয়া ভিক্ষা করতে দেখে ক্ষেপে গিয়ে তারা এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
সূত্র- গালফ নিউজ, জিও নিউজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অসুস্থ মাকে অবহেলা, এক সঙ্গে স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই

আপডেট সময় : ০৬:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২