সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

সাকিবের দল না পাওয়ার কারণ জানালেন আকাশ চোপড়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আইপিএলের মেগা নিলামে দু-দুবার নাম তোলা হলেও শেষ পর্যন্ত অবিক্রীতই থেকে গেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে, সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দুরন্ত ফর্মে থাকা সংক্ষিপ্ত এ ফরম্যাটটির দ্বিতীয় বিশ্বসেরা অলরাউন্ডারের উপেক্ষিত থাকা নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা হচ্ছে।

এদিকে, ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসের আইপিএল নিলামের এক শোতে দেশটির ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়া তুলে ধরলেন সাকিবের দল না পাওয়ার কয়েকটি সম্ভাব্য কারণ।

তিনি বলেন, তাকে কত সময় পাওয়া যাবে ফ্র্যাঞ্চাইজিগুলো, এ ব্যাপারে নিশ্চিত নয়। এটি বড় ফ্যাক্টর। এ ছাড়া আরেকটি ব্যাপার হলো, সে খুব ভালো অলরাউন্ডার হলেও আইপিএলে তার পরিসংখ্যান খুব সমৃদ্ধ নয়। এবারের বিপিএলে খুব ভালো করলেও তা আসলে পাত্তা পায়নি।

আইপিএল ইতিহাসে ৭১ ম্যাচে তার ফিফটি মাত্র ২টি। ১৯.৮২ গড় ও ১২৪.৪৮ স্ট্রাইক রেটে মোট ৭৯৩ রান করতে পেরেছেন । যদিও ব্যাটিং অর্ডারেও খুব একটা থিতু হতে পারেননি। বারবার বদল হয়েছে তার পজিশন। বল হাতে ৭১ ম্যাচে তার উইকেট ৬৩টি। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৪৩।

এদিকে সোমবার (১৪ ফেব্রুয়ারি) নিলামের এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিবপত্নী লিখেছেন, ‘আপনারা খুব বেশি উত্তেজিত হওয়ার আগেই জানিয়ে দিই, বেশ কয়েকটা দল তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল। জানতে চেয়েছিল, সে পুরো মৌসুম খেলতে পারবে কি না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শ্রীলঙ্কা সফরের জন্য সে তা পারত না! এ কারণেই তাকে নিলাম থেকে কেউ নেয়নি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিবের দল না পাওয়ার কারণ জানালেন আকাশ চোপড়া

আপডেট সময় : ০৬:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২