সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে প্যানেল মেয়র গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯ ২৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেক্সবগুড়া দুপচাঁচিয়া উপজেলায় জুয়া খেলা অবস্থায় পৌরসভার প্যানেল মেয়র ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিম মিস্ত্রিসহ (৪৫) সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেলে দুপচাঁচিয়া উপজেলা মোটর শ্রমিক কার্যালয়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদি ও এক লাখ নয় হাজার টাকা উদ্ধার করা করেছে।

পুলিশ জানায়, রোববার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ডসংলগ্ন মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় কার্যালয়ে জুয়া খেলার আসর থেকে শ্রমিক লীগ দুপচাঁচিয়া উপজেলা শাখার সহ-সভাপতি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন দুপচাঁচিয়া শাখার সাধারণ সম্পাদক প্যানেল মেয়র আজিম মিস্ত্রি, বাসস্ট্যান্ড এলাকার আজাদ মন্ডলের ছেলে বুলবুল মন্ডল, সঞ্জয়পুর গ্রামের কছির উদ্দীনের ছেলে মিজানুর রহমান, ঘাটমাগুরা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক, মহলদারপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে হাবিবুর মহলদার, নন্দীগ্রাম থানার মির্জাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আহসান হাবিব ও বগুড়া সদরের নিশিন্দারা মন্ডলপাড়ার মৃত আব্দুল আলীর ছেলে আব্দুল মজিদকে (৫৮) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আজিম মিস্ত্রি দুপচাঁচিয়া পৌরসভার প্যানেল মেয়র ও একই উপজেলার মোটর শ্রমিক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

দুপচাঁচিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উপজেলা মোটর শ্রমিক কার্যালয়ে অভিযান চালিয়ে এক লাখ নয় হাজার টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুপচাঁচিয়া পৌরসভার প্যানেল মেয়র আজিম মিস্ত্রিসহ সাতজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে প্যানেল মেয়র গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪২:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯