সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নরমাল ডেলিভারি, ফোনে পরামর্শ দিয়েই নিলেন ৯ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
এবার কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারি হলেও ফোনে চিকিৎসকের পরামর্শ বিল নয় হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ভুক্তভোগীর স্বজনসহ স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগীর স্বজনরা জানান, কক্সবাজারের রামুর পাহাড়ি জনপদ ঈদগড় থেকে প্রসূতি ছমিরাকে কক্সবাজার আনা হয়। ৩ জানুয়ারি ভোর সাড়ে ৫টায় ডেলিভারির জন্য তাকে ডিজিটাল হাসপাতালে ভর্তি হয়। সেখানে কোনো চিকিৎসক না থাকায় নার্স আর ধাত্রীর মাধ্যমে স্বাভাবিক ডেলিভারি সম্পন্ন হয়। এরপর বিকেলে ছাড়পত্রের জন্য কাউন্টারে বিল জমা দিতে গেলে হাসপাতালের চার্জবাবদ দুই হাজার ২০০ টাকা, চিকিৎসকের সঙ্গে ফোনে কথা বলার জন্য এক হাজার এবং পরামর্শ ফি ধরা হয় আট হাজার টাকা। নরমাল ডেলিভারির মাধ্যমে শুধু ফোনকলের ফি হিসেবে চিকিৎসকের বিল বানিয়ে নয় হাজার টাকা হাতিয়ে নেয় কক্সবাজার ডিজিটাল হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিযোগের বিষয়ে ডিজিটাল হাসপাতালের ডা. ইফফাত সানিয়া বলেন, ডেলিভারির সময় আমি ছিলাম না। তারপর আমার ফোনকল হিসেবে এক হাজার টাকা নিয়েছে। কিন্তু আট হাজার টাকার ব্যাপারে আমি কিছু জানি না।

অতিরিক্ত বিল আদায়ের ব্যাপারে কক্সবাজার ডিজিটাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শোয়েব ইফতেখার জানান, হাসপাতালের বিলবাবদ দুই হাজার ২০০ টাকা আমরা নিয়েছি। অতিরিক্ত আট হাজার বিলটা চিকিৎসকের জন্য নেওয়া হয়েছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান বলেন, নির্দিষ্ট কোনো অভিযোগ না পেলে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। বৃহস্পতিবারে ডিজিটাল হাসপাতালের বিলের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ১৪ জানুয়ারি কক্সবাজারের জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি হওয়া এক প্রসূতির কাছ থেকে ফোনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ ফি আট হাজার টাকা নেওয়া হয়। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। গঠিত হয়েছে তদন্ত কমিটিও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরমাল ডেলিভারি, ফোনে পরামর্শ দিয়েই নিলেন ৯ হাজার টাকা

আপডেট সময় : ০১:২৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২