সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

এখনো করোনা ঢুকতে পারেনি যে ৭ দেশে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
করোনার দাপটে সারা পৃথিবীর অবস্থা নাজুক। কোটি কোটি মানুষ এই রোগটিতে আক্রান্ত হয়েছেন। ওমিক্রনের ফলে ফের বহু দেশে বাড়তে শুরু করেছে সংক্রমণ। এমনকি সেই তালিকায় একেবারে ওপরের দিকে জ্বলজ্বল করছে শক্তিশালী দেশগুলোর নাম।

তবে পৃথিবীতে এমন কিছুও দেশ রয়েছে যাদের অবস্থা করোনার আওতার বাইরে। উন্নত দেশকেও করোনা পরিস্থিতির নিরিখে হার মানাবে এই দেশগুলো। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমনই কয়েকটি দেশের নাম জানাচ্ছে যেখানে ২০১৯ সালে মহামারি শুরুর পর থেকে এখনো একজন মানুষও করোনা আক্রান্ত হয়নি। আসুন সেই দেশগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক-

১. তুর্কমেনিস্তান

এশিয়া মহাদেশের মাঝ বরাবর এই দেশের অবস্থান। এক্ষেত্রে করোনার শুরু সময় থেকেই এই দেশ ছিল অত্যন্ত সচেতন। তারা নিজেদের দেশের সীমানা আটকে দিয়েছিল। এক্ষেত্রে দেশের নাগরিকরা যারা বিদেশ থেকে ফিরছেন তাদের সঙ্গে থাকতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট। তবেই ফেরা যাবে দেশে। এ ছাড়া এই দেশে টিকাকরণও চলছে জোরকদমে। দেশের ১৮ বয়সের বেশি সব মানুষ ইতিমধ্যেই পেয়েছেন টিকা।

২. কুক আইল্যান্ড

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দিকে এই দ্বীপ রাষ্ট্রটি রয়েছে। নিউজিল্যান্ডের সঙ্গে এই রাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক। স্কুবা ডাইভিংয়ের জন্য এই দ্বীপটিকে সবাই চেনেন। এই ছোট্ট দ্বীপটি করোনার শুরুর সময় থেকে বিদেশি নাগরিকদের জন্য বন্ধ ছিল। তবে এখন সেই নিউজিল্যান্ডের অধিবাসীদের জন্য খোলা হয়েছে এই দ্বীপের দরজা।

৩. উত্তর কোরিয়া

এই বড় নামের ছোট সংস্করণ হলো উত্তর কোরিয়া। করোনার শুরুর সময় থেকেই এই দেশ থেকে কাউকে বেরতে বা ঢুকতে দেওয়া হয়নি। তারা বাইরের বিশ্ব থেকে খাবার ও অন্যান্য সামগ্রী আমদানি বন্ধ রেখেছেন। এমনকি বাইরের দেশ থেকে টিকা আমদানিও করতে চায়নি এই দেশটি। এই দেশটিরও দাবি, তাদের দেশে একজনও কোভিড আক্রান্ত হননি।

আরও পড়ুন: টিকাবিরোধী বিক্ষোভের মধ্যে আশা জাগানিয়া ফাইজার

৪. টোকেলৌ

হাওয়াই ও নিউজিল্যান্ডের মাঝে রয়েছে এই দ্বীপ। এই দ্বীপ অন্যের ওপর নির্ভরশীল। সেক্ষেত্রে ঘোরার জায়গা হিসেবে এই দ্বীপটির বিশেষ কদর রয়েছে। তবে বর্তমানে কিছু ক্ষেত্রে সেখানে রয়েছে বিধিনিষেধ। এখানকার প্রায় ৭০ শতাংশ মানুষ দুটি টিকাই নিয়ে ফেলেছেন।

৫. কিরিবাটি

এই দ্বীপটির আক্ষরিক নাম রিপালিক অব কিরিবাটি। প্রশান্ত মহাসাগরের মধ্য অংশে এই দ্বীপ অবস্থিত। করোনার শুরুর সময় থেকেই এই দ্বীপ নিজেদের সীমানা বন্ধ রেখেছিল। তবে এখানে ভ্যাকসিনের অবস্থা খুবই খারাপ। ১ দশমিক ২ লাখ অধিবাসীদের মধ্যে মাত্র ১১ হাজার ৬৮৬ জন টিকা পেয়েছেন।

৬. নাউরু

অস্ট্রেলিয়ার উত্তরপূর্বের মাইক্রেনেশিয়ায় নাউরু অবস্থিত। এটি একটি ছোট দ্বীপ রাষ্ট। ২০২১-এ নাউরু জানায় তাদের দেশের ১০০ শতাংশ মানুষের টিকা সম্পূর্ণ হয়েছে। এক্ষেত্রে তাদের দেশের মোট জনসংখ্যা হল ১০ হাজার ৮৩৪। এক্ষেত্রে এই দেশটি ফের বাইরের মানুষের জন্য দরজা খুলেছে। তবে সেদেশে যেতে গেলে আপনার দুটি টিকা নেওয়া থাকতে হবে।

৭. টুভালু

দক্ষিণ প্রশান্ত মহাসগরে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটি ব্রিটিশ কমনওয়েলথের অংশ। এই দেশটি করোনার কারণে নিজের সীমানা বন্ধ রেখেছিল। এই দেশেও শুরু হয়েছে টিকাকরণ।

সূত্র: এই সময়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এখনো করোনা ঢুকতে পারেনি যে ৭ দেশে

আপডেট সময় : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২