সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারে নিহত ৩।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ ২৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা একই পরিবারের সদস্য। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারীপাড়ার গ্রামের মৃত হাজী কামাল উদ্দিন সরকারের ছেলে হাজী আব্দুল করিম সরকার (৬০), তার স্ত্রী মাতোয়ারা সরকার (৫০) ও তাদের মেয়ে কানিজ ফাতেমা (৩০)।

আহতরা হলেন- নিহত করিমের জামাতা হাজী সেলিম, নাতি সামি (আড়াই বছর), ইমদাদুল হক, রুনা (২৭) ও মেঘলা (১৭)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইবুর রহমান বলেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সকালে সিরাজগঞ্জ থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় মাইক্রোবাসটি।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ভেতরে থাকা তিনজন নিহত ও পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারে নিহত ৩।

আপডেট সময় : ০৬:৩২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯