সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

চার কোটি টাকার গাড়িতে মাঠে সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাংলাদেশের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তার নতুন গাড়ি বিএমডব্লিউ এক্স সেভেনে করে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন। গাড়িটির বর্তমান বাজার মূল্য ৩ কোটি ৭২ লাখ।

সাকিব যে গাড়িটিতে এসেছেন সেটি বিএমডব্লিউ এক্স সেভেন সিরিজের সাদা রঙের একটি জিপ। গাড়িটি সাকিব মাসখানেক আগে কিনলেও সেটিতে এখনো কোনো নাম্বার প্লেট লাগানো হয়নি।

এদিকে বিসিএলের মাঝ পথে দল ছেড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। বিসিএলের দায়িত্বে থাকা বিসিবি ডাক্তার মনজুর হোসেন চৌধুরী জানিয়েছেন সাকিবের তেমন কোন ইনজুরির সমস্যা নেই। যদিও সেন্ট্রাল জোনের হয়ে দ্বিতীয় ম্যাচে কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন। জানা গেছে ঢাকায় এসে বিপিএলের প্রস্তুতিতে মনোযোগ দিবেন সাকিব।

জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট। আলোচনায় সাকিব আল হাসান। দীর্ঘদিন পর বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাটে অংশ নিয়েছেন এই অলরাউন্ডার। মাঠে নেমেই বিসিএলের সব আলোই কেড়ে নিলেন।

কোভিড, টি-টোয়েন্টির ভীড়ে দীর্ঘদিন খেলা হয় না ওয়ানডে ফরম্যাটে। তাই নিজেকে ঝালিয়ে নিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বল ব্যাটে ঝলক দেখিয়েছেন। দুই ম্যাচে খেলেছেন সেন্ট্রাল জোনের হয়ে।

দুই ম্যাচেই কিছুটা ফিটনেস নিয়ে অস্বস্তিতে ছিলেন মিস্টার সেভেন্টি ফাইভ। কখনো ম্যাচ চলাকালীন শরণাপন্ন হয়েছেন ফিজিওর। চিকিৎসা নিয়ে আবার মাঠে নেমেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চার কোটি টাকার গাড়িতে মাঠে সাকিব

আপডেট সময় : ০৪:৪৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২