সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জেলের ভিতর কারাবন্দির সঙ্গে ঘনিষ্ঠ নারী বিচারক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ঘটনাটি আর্জেন্টিনার। দেশটিতে ক্রিস্টিয়ান বুস্টোস নামে একটি ব্যক্তি একজন পুলিশ কর্মকর্তাকে খুন করেন। সেই ঘটনায় তাকে গ্রেফতার করে জেলে রাখা হয়। কিন্তু সেই বন্দির সঙ্গে জেলের ভেতরই এক নারী বিচারকের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস হল, যিনি তার সাজা কমানোর সুপারিশ করেছিলেন।

জানা গেছে, ক্রিস্টিয়ান বুস্টোস নামের ওই বন্দিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত কি না, তা নিয়ে বিচারকদের একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিতে ছিলেন মারিয়েল সুয়ারেজ নামের ওই নারী বিচারপতিও। কমিটির সব বিচারক যখন ওই বন্দির যাবজ্জীবনের পক্ষে সায় দিয়েছেন, তখন একমাত্র সুয়ারেজই বিরোধিতা করে বন্দির শাস্তি কমানোর পক্ষে মতামত দেন।

এই ঘটনার এক সপ্তাহ পর বিচারক সুয়ারেজকে সেলের ভিতরে ঢুকে বন্দি ক্রিস্টিয়ান বুস্টোস-কে চুম্বন করতে দেখেন এক নিরাপত্তারক্ষী।

সেই ঘটনার ভিডিও করেন তিনি। ভিডিও প্রকাশ্যে আসায় সুয়ারেজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
তবে সুয়ারেজের তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন।

আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম টোডো নটিসিয়াস সুয়ারেজের বক্তব্য উদ্ধৃত করে জানায়, “বন্দির সঙ্গে আমার কোনও ব্যক্তিগত সম্পর্ক নেই।

ওকে নিয়ে একটা বই লিখছি। আমাদের দু’জনের মধ্যে কাজের সম্পর্ক, তার বাইরে কোনও সম্পর্ক নেই। ”
সুয়ারেজের আরও দাবি, তাদের দু’জনের মধ্যে গোপন কথা হচ্ছিল। আশপাশে ক্যামেরা এবং লোক চলাফেরা করায় খুব কাছাকাছি কথা বলতে হচ্ছিল। তবে বন্দিকে চুম্বনের বিষয়টি সরাসরি মিথ্যা বলেই দাবি করেছেন সুয়ারেজ।

সূত্র: ডেইলি মেইল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জেলের ভিতর কারাবন্দির সঙ্গে ঘনিষ্ঠ নারী বিচারক

আপডেট সময় : ০৭:১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২