সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক ইলিয়াস বেপারী,যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি:

ঝালকাঠির সরকারি কলেজে শিক্ষক পরিষদ ২০২২ সালের নির্বাচনে সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী,যুগ্ম সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ ,কোষাধ্যক্ষ পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সরওয়ার আলম সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

শিক্ষক পরিষদের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুকেশ রঞ্জন হালদার ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বজলুর রশিদ।

নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ বলেন, ‘শিক্ষকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সঙ্গে নিয়ে আমরা কাজ করব। শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে প্রশাসনকে সহায়তা করব।

এবিষয়ে কলেজর উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ জানান,নতুন শিক্ষক পরিষদ কলেজের মানসম্মত শিক্ষা বাস্তবায়নে কাজ করবে এটাই প্রত্যাশা।তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

নতুন পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী বলেন,নির্বাচনের যে গঠনতন্ত্র ও আচরণবিধি রয়েছে সবকিছু যথাযথ ভাবে মেনেই নির্বাচন পরিচালনা করা হয়েছে ।তবে তাদের প্রতিদ্বন্ধী প্যানেল না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের প্রতি প্রত্যাশা থাকবে, ছাত্র-শিক্ষক ও প্রশাসনের সাথে সমন্বয় রেখে ঝালকাঠি সরকারি কলেজকে এগিয়ে নিতে কাজ করবেন‍।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক ইলিয়াস বেপারী,যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ

আপডেট সময় : ০৮:০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২