সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নববর্ষ উপলক্ষে ৮৭৪ গাড়িতে আগুন, এরপরও খুশি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ফ্রান্সে নতুন বছর উদযাপনের প্রাক্কালে অন্তত ৮৭৪টি গাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। কয়েক দশকের প্রথা হিসেবে দেশটিতে প্রতি বছর এমন ঘটনা ঘটে।

৮৭৪টি গাড়ি পুড়িয়ে দেয়া হলেও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আগের বছরগুলোর চেয়ে এবার কম গাড়ি পোড়ানো হয়েছে যার জন্য তিনি খুশি। ডারমানিন বলেন, করোনাভাইরাসের সীমাবদ্ধতার জন্য আগের বছরগুলোর তুলনায় এবার লোকজন কম বের হয়েছে, গাড়িও কম পুড়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ২০১৯ সালের নতুন বছর উদযাপনের সময় ১,৩১৬টি গাড়ি পুড়েছিল। সে তুলনায় এবার প্রায় ৪৫০ গাড়ি কম পুড়েছে।

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে ইউরোপ জুড়ে। এজন্য লোক সমাগমের ওপর কড়াকড়ি ছিল। তা সত্ত্বেও আগের বছরগুলোর তুলনায় বেশি লোকজনকে আটকে করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন বলছে, ২০১৯ সালে ৩৭৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও এবার সে সংখ্যা ছিল ৪৪১। এসব লোকের বেশিরভাগকেই অগ্নিসংযোগের জন্য আটক করা হয়।

২০০৫ সালে ফ্রান্সের কয়েকটি মফস্বল শহরে দাঙ্গার সময় ব্যাপকভাবে গাড়ি পোড়ানো হয়। সেই থেকে দেশটিতে নতুন বছর উদযাপনের সময় গাড়িতে অগ্নিসংযোগ করা প্রথায় পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নববর্ষ উপলক্ষে ৮৭৪ গাড়িতে আগুন, এরপরও খুশি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২