সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বর্ষসেরার তালিকায় সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া প্রতিবেদক

নতুন বছর শুরু হবে আগামীকাল। ২০২১ সালে ওয়ানডেতে বেশ ভালো সময় কাটিয়েছে বাংলাদেশ। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের মোট ১২ ম্যাচ খেলে জয় ৮ এবং হার ৪। চার সিরিজের তিনটিতে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে।

হেরেছে নিউজিল্যান্ডের কাছে। টাইগারদের এই পারফরম্যান্সে ব্যাট ও বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। সেজন্য তিনি আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে এই ক্যাটাগরিতে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও দক্ষিণ আফ্রিকার ইয়ামেনান মালান।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্সের বিচারে আইসিসি অ্যাওয়ার্ডস প্যানেল এই তারিখ তৈরি করেছে। এর আগে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন ভারতের রবিচন্দন অশ্বিন, ইংল্যান্ডের জো রুট, শ্রীলঙ্কার দিমুথ করুনারতেœ ও নিউজিল্যান্ডের কাইলি জেমিসন এবং টি-২০ ক্রিকেটে বর্ষসেরার পুরস্কারের মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। আগামী ১৬-১৭ জানুয়ারি পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করবে আইসিসি। সাকিব চলতি বছর ৯ ওয়ানডে খেলে ৩৯.৫৭ গড়ে রান করেন ২৭৭।
সর্বোচ্চ ৯৬* এবং হাফসেঞ্চুরি ৪টি। বল হাতেও উইকেট নিয়েছেন ১৭টি। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই সাকিব সিরিজ সেরা হন। আয়ারল্যান্ডের পল স্টার্লিং ১৪ ওয়ানডেতে ৭০৫ রান করেন। সর্বোচ্চ ১৩১*, সেঞ্চুরি ৩টি ও হাফসেঞ্চুরি ২টি।
দক্ষিণ আফ্রিকার ইয়েমেনান মালান ৮ ম্যাচে ৫০৯ রান করেন। সর্বোচ্চ ১৭৭* এবং সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি ২টি করে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৬ ম্যাচে রান করেন ৪০৫ এবং সর্বোচ্চ ১৫৮। সেঞ্চুরি ২টি এবং হাফসেঞ্চুরি ১টি। বিশ্বেও অন্যতম সেরা অলরাউন্ডারকে ওয়ানডে মনোনয়ন দিয়ে আইসিসি বার্তায় লিখেছে- ‘এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের শাস্তি কাটিয়ে ২০২১ সালের জানুয়ারিতে নিজের প্রত্যাবর্তনী সিরিজেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি তুলনামূলক খারাপ কেটেছে। টানা দুই সিরিজে সেরা হন। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেন। ’

সংশ্লিষ্ট সংবাদ
বর্ষসেরার তালিকায় সাকিব
ওয়ানডে বর্ষসেরা মনোনয়নে সাকিব
সাকিবের দলে ইউনিভার্স বস
বরিশালে সাকিব ঢাকায় তামিম
বিপিএলের প্রথম আসরে সেরা সাকিব

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বর্ষসেরার তালিকায় সাকিব

আপডেট সময় : ০৪:৪৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১