সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ৩০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::অপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শহীদুল্লাহ কায়সারের আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার আদেশ মঙ্গলবার (৩ ডিসেম্বর) পেয়েছেন বলে সাংবাদিকদের জানান বাদি পক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ।

অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, ‘শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুইটি ধারায় মামলার আবেদন করা হয়েছিল। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালত মামলাটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছিলেন। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটির অনুমোদনের নথি চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আসে। রোববার মামলার তদন্ত কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র আদালতে দাখিল করলে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।’

গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম।

মামলার আর্জিতে তিনি বলেন, ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে শামসুজ্জামান দুদু বলেছেন ‘এদেশ থেকে বঙ্গবন্ধু যেভাবে বিদায় নিয়েছে, শেখ হাসিনাকেও সেভাবে বিদায় নিতে হবে।’

বাদী উল্লেখ করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পূর্বেও এমন হুমকি দেওয়া হয়েছিল। দুদু ও একাত্তরের পরাজিত শক্তিরা এখন শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছেন। এর আগেও তাকে ১৯ বার হত্যার ষড়যন্ত্র করা হয়।

অতিরিক্ত মহানগর পিপি নিখিল কুমার নাথ বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায় দেশীয় এবং আন্তর্জাতিক চক্র। দুদুর বক্তব্যের মাধ্যমে সেই ষড়যন্ত্রের কথা প্রকাশ পেয়েছে। এজন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন জানিয়েছিলাম আমরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় : ০৫:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯