সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রধান শিক্ষক ও এক শিক্ষিকা অনৈতিক সম্পর্কে ভিডিও ভাইরাল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯ ৩৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::পড়াশুনা করানোর কথা থাকলেও বিদ্যালয়ের ক্লাসরুমে প্রধান শিক্ষক ও এক শিক্ষিকা অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাদের হাতেনাতে ধরেছেন গ্রামের লোকজন। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের তেহট্ট থানার শ্রীরামপুর স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে। তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে পিটুনি দেয় গ্রামবাসী।

গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক ও এক শিক্ষিকাকে ফাঁকা শ্রেণিকক্ষে আপত্তিকর অবস্থায় দেখা যায়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে গা ঢাকা দেন ওই শিক্ষিকা। বিষয়টি ছড়িয়ে পড়লে কয়েকশত গ্রামবাসী এবং অভিভাবক ওই স্কুলে প্রধান শিক্ষককে বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত তালাবদ্ধ করে বিক্ষোভ দেখান।

গ্রামবাসীদের দাবি, বিবাহ বর্হিভূত সম্পর্কে লিপ্ত অভিযুক্ত শিক্ষককে তাদের হাতে তুলে দিতে হবে। তালাবদ্ধ অবস্থায় গ্রামের কয়েকজন স্থানীয় প্রবীণ ব্যক্তি স্কুল অফিসে দীর্ঘক্ষণ আলোচনা করেন। কোনো সমাধান না মেলায় অভিযুক্ত শিক্ষককে পুলিশ উদ্ধার করে বাইরে নিয়ে যেতে চাইলে গণপিটুনি শুরু করেন উপস্থিত জনগণ।

জনরোষের শিকার হয় পুলিশও। কোনো রকমে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গাড়িতে তুলে উদ্ধার করতে সক্ষম হয়। পরে ওই শিক্ষকের মোটর সাইকেলটি ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনগণ।

অভিভাবকরা অভিযোগ করে বলেন, ঘটনার সময় স্কুলে অভিযুক্ত প্রধান শিক্ষক এবং ওই শিক্ষিকা ছাড়া কেউই ছিলেন না। মাঝেমধ্যে এমন ঘটনা ঘটে বলে গ্রামে কানাঘুষো চলছিল। শুধু সুযোগের অপেক্ষায় ছিল গ্রামের কয়েকজন যুবক। মঙ্গলবার দুপুরে শিক্ষক-শিক্ষিকার কর্মকাণ্ড প্রকাশ্যে আসে।

গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও অভিযুক্ত প্রধান শিক্ষক ও শিক্ষিকা স্কুল ঘরে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছেন। স্কুল চত্বরের পরিবেশ যাতে নষ্ট না হয় সেই বিষয়ে সতর্ক করা হয়েছিল। তারপরও এদিন ঘটনার পুনরাবৃত্তি ঘটায় গ্রামবাসীরা মেনে নিতে পারেননি। সেই ক্ষোভ গিয়ে পড়ে শিক্ষকের উপর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধান শিক্ষক ও এক শিক্ষিকা অনৈতিক সম্পর্কে ভিডিও ভাইরাল।

আপডেট সময় : ০৭:২১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯