সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিতর্কের মুখে ভারতের কৃষি আইন বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিতর্কের মুখে ভারতের বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল করতে যাচ্ছে ভারত।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসে শুরু হওয়া পার্লামেন্ট অধিবেশনেই আইন তিনটি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

ভারতের কৃষকরা এক বছরেরও বেশি সময় ধরে বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে যে আন্দোলন করে আসছিলেন, তা সফল হতে চলেছে।

ভাষণে নরেন্দ্র মোদী বলেন, ‘আমরা তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এ মাসের শেষদিকে পার্লামেন্টের যে অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেখানে এ কৃষি আইনগুলো প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।’

গত বছরের সেপ্টেম্বরে পাস হওয়া বিতর্কিত এ তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ভারতের হাজার হাজার কৃষক মাসের পর মাস দিল্লির উপকণ্ঠে অবস্থান নিয়ে তাদের প্রতিবাদ জানিয়ে আসছিলেন।

ভারতের ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার অর্থনীতির প্রায় ১৫ শতাংশই কৃষির উপর নির্ভরশীল; দেশটির ১৩০ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট।

গত বছরের সেপ্টেম্বরে বিতর্কিত তিনটি আইন পাস হওয়ার পর এর প্রতিবাদ জানিয়ে কৃষকরা বলেছিলেন, নতুন এ কৃষি সংস্কার আইনগুলো ভারতের নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাকে ভেঙে দেবে এবং সরকারও ধীরে ধীরে নির্ধারিত মূল্যে গম ও ধান কেনা বন্ধ করে দেবে। এর ফলশ্রুতিতে তাদেরকে ফসল বেচতে বেসরকারি ক্রেতাদের সঙ্গে দরকষাকষিতে নামতে হবে।

আইনগুলো এভাবে জীবন-জীবিকাকে অনিশ্চিত অবস্থার দিকে ঠেলে দেবে দাবি করে ভারতের কৃষকরা আইনগুলো বাতিল, ফসল কিনতে সরকারের বাধ্যবাধকতা বহালসহ আরও বেশ কিছু দাবি জানিয়েছিলেন।

আন্দোলনের পথ ছেড়ে কৃষকদের আবার ক্ষেতে ফিরতেও আবেদন জানান এ ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আসুন, সব আবার নতুন করে শুরু করা যাক। এখন কাউকে দোষারোপের সময় নয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিতর্কের মুখে ভারতের কৃষি আইন বাতিল

আপডেট সময় : ০৬:৩২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১