সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

জুতায় মদ ঢেলে খেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। প্রতিযোগিতার মঞ্চে লড়াই করে টিকে থেকে শেষ পর্যন্ত অ্যারন ফিঞ্চ, ম্যাথু ওয়েডদের স্বাদ মিটেছে বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেওয়ার মাধ্যমে। তবে জেতার পরে সাজঘরে বিশেষ উল্লাস করতে দেখা গেছে বিজয়ী ক্রিকেটারদের। ড্রেসিং রুমে দলটির উদযাপনের অনুষঙ্গ হিসেবে ছিল মদ, আর সেটা তারা পান করেছেন নিজেদের জুতায় নিয়ে!

আইসিসির পক্ষ থেকে টুইটারে অস্ট্রেলিয়া দলের উল্লাসের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়- ছবি তোলার পরে হঠাৎ পা থেকে জুতা খুলে তার মধ্যে বিয়ার ঢালেন ওয়েড। তারপর জুতা থেকেই সেই বিয়ার খান তিনি। একই কাজ করতে দেখা গেছে মার্কাস স্টোইনিসকেও। ওয়েডের জুতা থেকেই বিয়ার খান তিনি।

অস্ট্রেলিয়াতে এই ধরনের উল্লাস খুব জনপ্রিয়। একে বলা হয় ‘শুয়ি’ (জুতার ইংরেজি থেকে এই নামকরণ)। তারা মনে করেন, এইভাবে উল্লাস করলে তা সব খারাপ সময় দূর করে সৌভাগ্যের বার্তা বয়ে আনে। কোনো নারীর জুতা থেকে মদ খেলে তা আরও সৌভাগ্য নিয়ে আসে বলেই মনে করা হয় অস্ট্রেলিয়ায়।

এর আগে মাঠ ছাড়ার সময়ও অ্যারন ফিঞ্চের দল পেয়েছে রাজকীয় সম্মান। দুবাই স্টেডিয়াম থেকে শিরোপা নিয়ে স্থানীয় সময় বেরোবার দলটিকে বিশেষ গান বাজিয়ে বিদায় দেওয়া হয়েছে, যার তালে তালে নাচতেও দেখা গেছে মার্কাস স্টয়নিসকে।

অ্যাশেজের সময় ঘনিয়ে আসছে। নাহয় এমন উদযাপনে আরও কিছুদিন মেতে থাকতে পারতেন অজি খেলোয়াড়রা। তাই অনেক খেলোয়াড়ই অ্যাশেজ সিরিজকে মাথায় রেখে আগেভাগেই ছেড়ে যাবেন দুবাই। বাকিরা থাকবেন সেখানেই। আরও কিছুদিন বুঁদ হবেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ের উন্মাদনায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুতায় মদ ঢেলে খেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

আপডেট সময় : ১০:০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১