সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পুলিশসহ ৪০০ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কিশোরীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে গত ছয় মাসে ১৬ বছরের এক কিশোরীকে ৪০০-এর অধিক ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ওই কিশোরীর দাবি, থানায় অভিযোগ জানাতে গিয়েও এক পুলিশকর্মীর লালসার শিকার হতে হয়েছে তাকে। বর্তমানে ওই নির্যাতিতা কিশোরী দু’মাসের অন্তঃসত্ত্বা।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, চলতি সপ্তাহে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। বীড জেলার পুলিশ সুপার রাজা রামাস্বামী জানিয়েছেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তারও করা হয়েছে। রোববার পুলিশ সুপার রাজা বলেন, ‘নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শিশুবিবাহ, ধর্ষণ, যৌননিগ্রহ এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ছ’মাসে ৪০০ জন কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এক পুলিশকর্মীও ধর্ষণে অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

নির্যাতিতা কিশোরীর অভিযোগ থেকে জানা যায়, তার মা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। আট মাস আগে তার বাবা তাকে বিয়ে দিয়ে দেন। কিশোরীর অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা তাকে মারধর করে। খারাপ ব্যবহার করে। সেখান থেকে পালিয়ে বাবার কাছে ফিরে এসেছিল সে। কিন্তু বাবা আশ্রয় দেননি। তারপর বীড জেলার আম্বাজোগাই বাসস্ট্যান্ডে বাধ্য হয়ে ভিক্ষা চাইতে শুরু করে সে। এই সময় থেকেই তার উপর অত্যাচার শুরু হয়েছিল বলে জানায় ওই নাবালিকা।

এক শিশু অধিকাররক্ষা কমিটিকে কিশোরী বলেছে, ‘বহু লোক আমাকে নির্যাতন করেছে। আমি আম্বাজোগাই থানায় অভিযোগ জানাতে অনেক বার গেছি। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এক পুলিশকর্মীও আমার ওপর অত্যাচার করেছে।’ সব শেষে এ সপ্তাহে দায়ের হয়েছে অভিযোগ। যদিও গ্রেপ্তার হয়েছে মাত্র তিন জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশসহ ৪০০ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কিশোরীর

আপডেট সময় : ০৯:৪৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১