সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে টাইগারদের বিদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে এবারের বাংলাদেশ দল নিয়ে অনেক আশা ছিল। সাকিব আল হাসান ও বোর্ড প্রেসিডেন্ট জানিয়েছিলেন, এই দল নিয়ে সেমিফাইনালে খেলা সম্ভব। কিন্তু মাঠে নেমে যেন সবই গুড়েবালি। একে একে সুপার টুয়েলভের চারটি ম্যাচেই পরাজয়।

মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে ৮.২ ওভারে মাত্র ৮৪ রানেই অলআউট হয়ে যায় রিয়াদ বাহিনী। জবাবে মাত্র ১৩.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।

প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু শুরু থেকেই ধুঁকতে থাকে টাইগাররা।

সর্বোচ্চ ২৭ রান করেছেন শেখ মেহেদী হাসান। এছাড়া লিটন দাস করেন ২৬ রান ও শামীম হোসেন ১১। বাকিদের মধ্যে আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। এদিন, বাংলাদেশি ব্যাটারদের দেখে মনেই হয়নি যে তারা জিততে নেমেছে।
যেন ম্যাচ খেলতে হবে এ জন্যই মাঠে নামা।
প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেছেন কাগিসো রাবাদা ও অ্যানরিচ নর্টজে। এছাড়া তাবরেজ শামসি ২টি ও একটি উইকেট নেন ডোয়াইন প্রিটোরিয়াস। ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন রাবাদা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে টাইগারদের বিদায়

আপডেট সময় : ০৪:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১