সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ভারতকে পাত্তাই দিলো না নিউজিল্যান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও চূর্ণ হলো ভারত। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারের স্বাদ পেল বিরাট কোহলির দল। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১০ রান করে কোহলিরা। জবাবে ৩৩ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। এই ম্যাচটিকেই ভাবা হয়েছিল এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল।

১১১ রানের লক্ষ্যে নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন মার্টিন গাপটিল ও ডারিল মিচেল। চতুর্থ ওভারে বুমরাহর ডেলিভারিতে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়েন গাপটিল। ৩ বাউন্ডারিতে ১৭ বলে ২০ রান করেন তিনি। পাওয়ারপ্লের ৬ ওভারে ৪৪ রান তুলে নিউজিল্যান্ড, যেখানে ভারতের স্কোর ছিল মাত্র ৩৫ রান। ৭ ওভার শেষেই দলীয় ৫০ পার হয় নিউজিল্যান্ড।

দলীয় ৯৬ রানে যখন জয় মাত্র ১৫ রান দূরে সেই মূহুর্তে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরলেন মিচেল। বুমরাহর বলে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন তিনি। ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৩৫ বলে ৪৯ রান করে আউট হন মিচেল। বিদায়ের আগে উইলিয়ামসনের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন তিনি।

এরপর নতুন ব্যাটসম্যান কনওয়েকে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। ৩১ বলে ৩৩ রান নিয়ে অপরাজিত থাকেন উইলিয়ামসন। অন্যদিকে ৪ বলে ২ রান নিয়ে অপরাজিত থাকেন কনওয়ে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ভারত। ইনিংসের তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের শিকার হয়ে সাজঘরে ফেরেন ইশান কিশান। ৪ বলে ৮ রান করেন তিনি। এরপর ষষ্ঠ ওভারে লোকেশ রাহুলকে হারিয়েছে ভারত। টিম সাউদিকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ হয়েছেন লোকেশ রাহুল। ১৬ বলে ১৮ রান করেন তিনি। পাওয়ারপ্লেতে ভারতকে হাত খুলে মারার সুযোগ দেননি কিউই বোলাররা।

অষ্টম ওভারে রোহিত শর্মাকে ফেরালেন ইশ সোধি। ১ চার ও ১ ছক্কা ১৪ বলে ১৪ রান করে গাপটিলের তালুবন্দী হন রোহিত। দলীয় ৪৮ রানে কোহলিকে আউট করে বড় সাফল্য পায় নিউজিল্যান্ড। ১৭ বলে ৯ রান করে বোল্টের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক।

পঞ্চম উইকেট জুটিতে পন্থ-পান্ডিয়ার ব্যাটে আশা দেখে ভারত। কিন্তু ২২ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন পন্থ। ১৯ বলে ১২ রান করেন তিনি। ভারতের ব্যাটিং দেখে আজ মনে হয়েছে বাউন্ডারি মারতেই যেন ভুলে গেছেন তারা। ষষ্ট ওভারের প্রথম বলে ইশ সোধিকে বাউন্ডারি মেরেছিলেন লোকেশ রাহুল। এরপর ৭১ বল পর সতেরোতম ওভারের প্রথম বলে হার্দিকের ব্যাটে বাউন্ডারি পায় ভারত।

রবিন্দ্রো জাদেজাকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা একশো পার করেন হার্দিক। তিনি ফেরেন ব্যক্তিগত ২৩ রানে। এদিকে শেষ পর্যন্ত খেলে যান জাদেজা। ১৯ বলে ইনিংস সর্বোচ্চ ২৬ রানে থাকেন অপরাজিত। এছাড়া শূন্যরানে মাঠ ছাড়েন মোহাম্মদ শামি।

নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া ৪টি করে ওভার করে ১৭ রানে দুটি উইকেট নেন ইশ সোদি। আর টিম সাউদি এবং অ্যাডাম মিলনে একটি করে উইকেট পেয়েছেন।

ভারত একাদশ

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ইশান কিশান, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, বরুন চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ

মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতকে পাত্তাই দিলো না নিউজিল্যান্ড

আপডেট সময় : ০৫:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১