সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

শাহরুখ বিজেপিতে যোগ দিলেই ছেলের মুক্তি মিলবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

বার বার জামিন আবেদন করেও জামিন মিলছে না শাহরুখপুত্র আরিয়ানের। তাই ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল মুম্বাই ক্রুজ ড্রাগস মামলা নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, শাহরুখ খান যদি বিজেপিতে যোগ দেন, তাহলে ‘ড্রাগসও চিনির গুঁড়োয় পরিণত হবে’।

মঙ্গলবার তার ওই মামলার চতুর্থ দফার শুনানি হবে মুম্বাই হাইকোর্টে। এদিনও আরিয়ান জামিন পাবেন কি না, তার কোনো নিশ্চয়তা নেই। তবুও আশায় বুক শাহরুখ খান ও গৌরী খান।

কিন্তু তার আগেই আরিয়ানের জামিন নিয়ে বোমা ফাটালেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল। তিনি বলেন , শাহরুখ খান বিজেপিতে যোগ দিলেই জামিন পাবেন ছেলে আরিয়ান। আরও বলেছেন, শাহরুখ যদি এই মুহূর্তে শাসক দলে নাম লেখান, তবে মুম্বইয়ের প্রমোদতরী থেকে উদ্ধার হওয়া মাদক স্রেফ চিনির গুঁড়া হয়ে যাবে।

এনডিটিভি জানায়, এই বলিউড সুপারস্টারের ছেলে আরিয়ান খান গত ২ অক্টোবর ওই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোডের জেলে আছেন এবং এখন পর্যন্ত তার জামিন আবেদন মঞ্জুর হয়নি।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ছগন ভুজবল মহাজোটের শরিক ন্যাশনাল কংগ্রেস পার্টির মন্ত্রী। গুজরাটের মুন্দ্রা বন্দরে সম্প্রতি বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। সেই প্রসঙ্গ টেনে মুম্বাইয়ে নিজ দল এনসিপির এক অনুষ্ঠানে শনিবার ছগন দাবি করেন, দেশের জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরো গুজরাটের ঘটনার তদন্ত না করে শাহরুখ খানের পেছনে পড়ে আছে।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। ওই পার্টিতে হাজির ছিলেন শাহরুখপুত্র আরিয়ানও। সেখান থেকে আটকের পরদিন তাকে গ্রেপ্তার দেখায় এনসিবি। এরপর থেকে কেন্দ্রীয় সংস্থাটির জেলে বন্দি আছেন আরিয়ান। মা-বাবার মতো তিনিও আপাতত মঙ্গলবারের শুনানির দিকে তাকিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহরুখ বিজেপিতে যোগ দিলেই ছেলের মুক্তি মিলবে

আপডেট সময় : ১১:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১