সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

স্মার্টফোন কেনার জন্য স্ত্রীকে বৃদ্ধের কাছে বিক্রি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিয়ের মাত্র দু’মাস পরেই স্মার্টফোন কেনার জন্য স্ত্রীকে বৃদ্ধের কাছে বিক্রি করে দিলেন স্বামী। সম্প্রতি ভারতের ওড়িশা প্রদেশের বোলঙ্গি জেলার বাসিন্দা ১৭ বছরের এক কিশোর এ কাণ্ড ঘটিয়েছেন। জানা গেছে, স্ত্রীকে নিয়ে ভারতের রাজস্থানে বিক্রি করে- সে একটি স্মার্টফোনে কেনে এবং বাড়িতে ফিরে এসে বলেন স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অভিযুক্ত কিশোর রাজস্থানের একটি ইটের ভাটায় কাজ করতো।

বিয়ের দুই মাস পর ২৬ বছর বয়সী স্ত্রীকে রাজস্থানের দক্ষিণ-পূর্বাঞ্চলের বারান জেলার ৫৫ বছর বয়সী বৃদ্ধের কাছে ১ লাখ ৮০ হাজার রুপিতে বিক্রি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লক্ষাধিক টাকা) করে দেয় সে। রাজস্থানের এই জেলার সঙ্গে মধ্যপ্রদেশের সীমান্ত বিরোধ রয়েছে; যে কারণে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়ে। তারা পুলিশকে বাধা দেয়।
কারণ হিসেবে স্থানীয় গ্রামবাসীরা বলেন, ওই তরুণীকে তারা কিনে নিয়েছেন।

এদিকে, অভিযুক্তকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। বিষয়টিতে আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এর আগে, ঘটনার দিন ওই কিশোর হোটেলে খাওয়া-দাওয়া করে কিছু অর্থ খরচ করে এবং নিজের জন্য একটি স্মার্টফোন কিনে। গ্রামে ফিরে আসার পর যখন স্ত্রীর পরিবার মেয়ের সম্পর্কে জানতে চায়; তখন ওই কিশোর দাবি করে, সে তাকে ছেড়ে চলে গেছে।

কিন্তু ওই তরুণীর পরিবারের সদস্যরা তার এই গল্প বিশ্বাস করেননি এবং তারা পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তাদের কল রেকর্ড যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনা উদঘাটন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্মার্টফোন কেনার জন্য স্ত্রীকে বৃদ্ধের কাছে বিক্রি

আপডেট সময় : ০২:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১