সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ইতিহাসের সামনে দাঁড়িয়ে সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ১৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের সামনে আছে একটি নয়, দুটি রেকর্ডের হাতছানি। আর মাত্র ২ উইকেট পেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হবেন সাকিব।

শুধু তাই নয়, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১০টি উইকেট পেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন সাকিব।

শ্রীলঙ্কার হয়ে ৮৪ ম্যাচে ১০৭টি উইকেট শিকার করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। যেখানে সাকিব আল হাসানের শিকার ৮৮ ম্যাচে ১০৬ উইকেট। এর মানে আর মাত্র ২টি উইকেট পেলেই মালিঙ্গাকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন ওয়ানডেতে এক নম্বরে থাকা এই অলরাউন্ডার।

এ ছাড়া বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। ৩৪ ম্যাচে ৩৯ উইকেট শিকার করেছেন তিনি। আর ২৫ ম্যাচে সাকিবের শিকার ৩০ উইকেট। আফ্রিদিকে টপকাতে আরও ১০টি উইকেট প্রয়োজন সাকিবের।

বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সপ্তম স্থানে আছেন সাকিব আল হাসান। আফ্রিদি ছাড়া এ তালিকায় সাকিবের ওপরে আছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। ৩১ ম্যাচে তার শিকার ৩৮ উইকেট। তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের সাইদ আজমল। ২৩ ম্যাচে ৩৬ উইকেট শিকার করেছেন তিনি।

চলতি বিশ্বকাপে আফ্রিদিকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া সাকিবের জন্য কঠিন হলেও এক বিশ্বকাপে ১০ উইকেট নেওয়ার রেকর্ড আছে সাকিবের। ২০১৬ বিশ্বকাপে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। আর ২০১৪ সালে বাংলাদেশে হওয়া বিশ্বকাপে ৮ উইকেট নিয়েছিলেন সাকিব।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামার আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ। যদিও দুই ম্যাচে ছিলেন না সাকিব আল হাসান।

প্রস্তুতি ম্যাচে না থাকলেও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হওয়া বাংলাদেশের বিশ্বকাপে থাকছেন সাকিব আল হাসান। ফলে প্রথম ম্যাচেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড বনে যেতে পারেন টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইতিহাসের সামনে দাঁড়িয়ে সাকিব

আপডেট সময় : ০৯:১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১