সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

অফিসের আলমারিতে মিলল ১৬৩ কোটি টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতের হায়দরাবাদের এক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের আলমারি থেকে প্রায় ১৬৩ কোটি বা ১৬২ কোটি ৮৫ লাখ ৩ হাজার ১৪৭ টাকা (১৪২ কোটি ৮৭ লাখ রুপি) উদ্ধার করেছে আয়কর বিভাগ।

‘অবৈধ পথে’ উপার্জন করা সেই টাকার খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল এ টাকা উদ্ধার করা হয়।

আয়কর বিভাগ জানায়, প্রতিষ্ঠানটিতে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৫৫০ কোটি রুপির খোঁজ পায় তারা। সেই অফিসে অভিযান চালিয়ে ১৪২ কোটি ৮৭ লাখ রুপি পাওয়া যায়।

এত বিপুল অর্থের উৎস, রেখে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে পারেননি ওষুধ সংস্থার কর্মীরা।
হায়দরাবাদের ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ওষুধের বিভিন্ন উপাদান তৈরি করা হয়। এগুলো মূলত যুক্তরাষ্ট্র, ইউরোপ, দুবাই ও আফ্রিকায় রপ্তানি করা হয়।

এ অভিযানের একটি ছবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিতে দেখা যায়, একটি আলমারি নগদ রুপিতে ভর্তি। আলমারি থেকে যেন উপচে পড়ছে ৫০০ রুপি নোটের বান্ডিল।
তবে আয়কর দপ্তর ফার্মাসিউটিক্যাল গ্রুপের নাম উল্লেখ করেনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অফিসের আলমারিতে মিলল ১৬৩ কোটি টাকা

আপডেট সময় : ০৫:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১