সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

পরীমণির প্রতি অসন্তোষ প্রকাশ করলেন ম্যাজিস্ট্রেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আদালতে নির্দিষ্ট সময়ে হাজির হননি চিত্রনায়িকা পরীমণি। আসেন প্রায় তিন ঘন্টা দেরিতে। পরীমণির এই দেরিতে উপস্থিত হওয়ায় তার প্রতি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় স্থায়ী জামিনের আবেদন করেন পরীমণির আইনজীবী আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। সে আবেদনের শুনানিতে অংশ নিতে আজ সকাল ১০টায় আদালতে হাজির কথা ছিলো পরীর। কিন্তু সকাল ১০ টায় না এসে তিনি আসেন বেলা প্রায় ২টায়। ঠিক সময়ে না আসাতেই তার প্রতি আদালতে অসন্তুষ প্রকাশ করেন ম্যাজিস্ট্রেট।

পরীর স্থায়ী জামিনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে তার জামিন বিষয় শুনানি হয়। আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার স্থায়ী জামিন মঞ্জুর করে আদেশ দেন।

সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তফা কামাল গত ৪ অক্টোবর পরীমণির মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে পরীমণির সঙ্গে সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবির হাওলাদারকে আসামি করা হয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর এ মামলায় পরীমণির গাড়িসহ জব্দ করা ১৬ আলামত ফেরত দেওয়ার আদেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরীমণির প্রতি অসন্তোষ প্রকাশ করলেন ম্যাজিস্ট্রেট

আপডেট সময় : ০৬:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১